সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন

‎ক্ষতিগ্রস্ত কৃষকদের কৃষিকাজে ফেরাতে বিন্যাটিতে সরকারি সহায়তা

  • আপডেট সময় : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ২১ বার দেখা হয়েছে

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:

‎প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী হাওরাঞ্চলের ক্ষতিগ্রস্ত প্রকৃত কৃষকদের মাঝে নগদ অর্থ ও ১৫ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০ টা থেকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় কিশোরগঞ্জ সদর উপজেলার ৭ নম্বর বিন্যাটি ইউনিয়নে এ সহায়তা বিতরণ করা হয়।
‎৭ নম্বর বিন্যাটি ইউনিয়ন পরিষদের বাস্তবায়নে আয়োজিত এ কার্যক্রমে ৭০ জন ক্ষতিগ্রস্ত কৃষকের হাতে নগদ অর্থ ও চাল তুলে দেওয়া হয়। এর আগে দুই ধাপে নগদ অর্থ ও চাল বিতরণ করা হয়েছে। রোববারের বিতরণ ছিল এ কার্যক্রমের শেষ ধাপ।

‎অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম উপস্থিত থেকে কৃষকদের মাঝে সহায়তা বিতরণ করেন। এ সময় প্রশাসনিক কর্মকর্তা আব্দুল খাহার, ইউনিয়ন পরিষদের কর্মকর্তা-কর্মচারী, গ্রাম পুলিশ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

‎সংশ্লিষ্টরা জানান, প্রাকৃতিক দুর্যোগসহ বিভিন্ন কারণে হাওরাঞ্চলের কৃষকরা ক্ষতিগ্রস্ত হলে তাদের পুনরায় কৃষিকাজে ফিরিয়ে আনতে সরকারের পক্ষ থেকে বিভিন্ন ধরনের সহায়তা দেওয়া হচ্ছে। এরই ধারাবাহিকতায় প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করে তাদের মাঝে নগদ অর্থ ও খাদ্য সহায়তা দেওয়া হয়েছে।
‎কৃষকরা জানান, নগদ অর্থ ও চাল পাওয়ায় তাদের ক্ষতির কিছুটা পুষিয়ে নেওয়া সম্ভব হবে। পাশাপাশি আগামী মৌসুমে নতুন করে কৃষিকাজ শুরু করতে এ সহায়তা সহায়ক হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর