কিশোরগঞ্জে বিশ্ব হার্ট দিবস পালিত, সচেতনতামূলক র্যালি ও আলোচনা সভা
আপডেট সময় :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
১৭
বার দেখা হয়েছে
২৮
কিশোরগঞ্জ প্রতিনিধি:
বিশ্ব হার্ট দিবস উপলক্ষে কিশোরগঞ্জে সচেতনতামূলক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) বাংলাদেশ হার্ট ফাউন্ডেশন কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
দিবসটি উপলক্ষে আয়োজিত র্যালিটি শহরের ইসলামিয়া সুপার মার্কেট চত্বর থেকে শুরু হয়ে গৌরাঙ্গ বাজার প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
পরে হার্ট ফাউন্ডেশন কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি ডা. আবদুল হাইয়ের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের জেলা শাখার উপদেষ্টা অধ্যাপক মো. রমজান আলী।
আলোচনা সভায় বক্তব্য দেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও সাবেক কমিশনার মো. জালালউদ্দিন, সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ মোহাইমেন লাক মিয়া, কোষাধ্যক্ষ হাফেজ আবদুর রশিদ, মনিরুজ্জামান মনির, মো. জাহাঙ্গীর আলমসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা হৃদরোগ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, স্বাস্থ্যসম্মত জীবনযাপন, নিয়মিত শারীরিক ব্যায়াম এবং খাদ্যাভ্যাস পরিবর্তনের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে হৃদরোগের ঝুঁকি কমাতে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও জনসচেতনতা তৈরির আহ্বান জানান।
কর্মসূচিতে হার্ট ফাউন্ডেশন কিশোরগঞ্জ জেলা শাখার সদস্য, চিকিৎসক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।