বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
How NightWin Is Changing the Game for Casino Enthusiasts চাঁদাবাজি-সন্ত্রাস বন্ধে সরকারের ব্যর্থতার অভিযোগ: পীর সাহেব চরমোনাই কিশোরগঞ্জে বসতবাড়ির রাস্তা নিয়ে বিরোধে রাজমিস্ত্রিকে কুপিয়ে জখম, মামলা দায়ের কিশোরগঞ্জে বিশ্ব হার্ট দিবস পালিত, সচেতনতামূলক র‌্যালি ও আলোচনা সভা হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র পুনঃপ্রতিষ্ঠায় জামায়াতের ৫০ লাখ টাকা অনুদান ঘোষণা নালিতাবাড়ীরতে তথ্য অধিকার দিবসে সরকারি ওয়েবপোর্টাল এক মাসে হালনাগাদের প্রতিশ্রুতি ইউএনওর কিশোরগঞ্জের বাজিতপুরে স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড ‎ক্ষতিগ্রস্ত কৃষকদের কৃষিকাজে ফেরাতে বিন্যাটিতে সরকারি সহায়তা কিশোরগঞ্জ বড়বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে আরজু সভাপতি, দিলু সাধারণ সম্পাদক পুরো প্যানেলই বিজয়ী

কিশোরগঞ্জে বসতবাড়ির রাস্তা নিয়ে বিরোধে রাজমিস্ত্রিকে কুপিয়ে জখম, মামলা দায়ের

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৩ বার দেখা হয়েছে

কিশোরগঞ্জে বসতবাড়িতে প্রবেশের পথ নিয়ে বিরোধের জেরে জীবন মিয়া (৩২) নামে এক রাজমিস্ত্রিকে পথরোধ করে এলোপাতাড়ি মারধর ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহতের বাবা মো. বজলু মিয়া (৫০) কিশোরগঞ্জ মডেল থানায় লিখিত অভিযোগ দিলে মামলা রুজু করেছে পুলিশ।

‎মামলা সূত্রে জানা যায়, গত ২২ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে রাজমিস্ত্রির কাজ শেষে বাড়ি ফিরছিলেন জীবন মিয়া। পথে কিশোরগঞ্জ মডেল থানাধীন ঠাঁটাপড়া বাজারের পূর্ব পাশের একটি এলাকায় কয়েকজন ব্যক্তি তার পথরোধ করেন বলে অভিযোগ করা হয়েছে।
‎অভিযোগে বলা হয়, এরপর অভিযুক্তরা তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি ও মারধর করতে থাকে। একপর্যায়ে ধারালো রামদা দিয়ে তার মাথা, ঘাড়, হাতসহ শরীরের বিভিন্ন স্থানে একাধিক কোপ দেওয়া হয়। এতে তার মাথায় গুরুতর জখম এবং হাতের হাড় ও রগ কেটে যাওয়ার মতো আঘাত লাগে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

‎পরে স্থানীয় লোকজন ও স্বজনরা তাকে উদ্ধার করে কিশোরগঞ্জের হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়। বর্তমানে জীবন মিয়া সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।
‎আহতের বাবা অভিযোগ করেন, বসতবাড়ি থেকে বের হওয়ার রাস্তা নিয়ে পূর্ববিরোধের জেরে তার ছেলের ওপর এ হামলা চালানো হয়েছে। ঘটনার পর অভিযুক্তদের মধ্যে একজনকে স্থানীয় লোকজন আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন বলেও অভিযোগে উল্লেখ রয়েছে।

‎এ ঘটনায় কিশোরগঞ্জ মডেল থানায় মামলা নম্বর-৬০, তারিখ ২৩ সেপ্টেম্বর ২০২৬। কিশোরগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মো. আবুল কালাম ভূইয়া ঘটনার সত্যতা স্বীকার করে জানান, অভিযোগের পরিপ্রেক্ষিতে তাৎক্ষণিকভাবে মামলা রুজু করা হয়েছে। ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

‎কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি/‎মোঃ আল আমিন

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর