শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোরগঞ্জে ডিবির অভিযানে ১০৮ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ঋণ দেওয়ার প্রলোভনে সাংবাদিকের কাছ থেকে ১০ হাজার ২২০ টাকা গ্রহণ, কিশোরগঞ্জ ডিসি অফিসে অভিযোগ ইটনায় চার মাসের অভিযানের পর ১৭ মামলার আসামি হযরত আলী গ্রেপ্তার, উদ্ধার ২ রামদা ও ছুরি পাকুন্দিয়ায় সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান পলাতক আসামি রাজা গ্রেপ্তার চুলার ধোঁয়া নিয়ে বিরোধের জেরে গৃহবধূ হত্যা, বাবা-ছেলেসহ ৭ জনের যাবজ্জীবন নকলায় ১৩ বছরের কিশোরী অন্তঃসত্ত্বা, ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক স্ত্রীর ভালোবাসা ও ত্যাগে নতুন জীবন পেলেন নালিতাবাড়ীর সাজু, স্বামীকে বাঁচাতে নিজের কিডনি দিলেন স্ত্রী বন্দরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন কিশোরগঞ্জে ইট প্রস্তুতকারী মালিক সমিতির ৩২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত : নিউজনগর এখন নতুন রূপে, নতুন আঙ্গিকে! ফলো করে পাশে থাকুন।

ঋণ দেওয়ার প্রলোভনে সাংবাদিকের কাছ থেকে ১০ হাজার ২২০ টাকা গ্রহণ, কিশোরগঞ্জ ডিসি অফিসে অভিযোগ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ১৭ বার দেখা হয়েছে

কিশোরগঞ্জ প্রতিনিধি:

ঋণ দেওয়ার আশ্বাস দিয়ে এক সাংবাদিকের কাছ থেকে ১০ হাজার ২২০ টাকা গ্রহণ এবং পরবর্তীতে প্রতিশ্রুত ঋণ না দিয়ে হয়রানি করার অভিযোগ উঠেছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন এডুকেশন সার্ভিসেস (বীজ) নামের একটি এনজিও সংস্থার বিরুদ্ধে।

এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক এনামুল হক (জুনায়েদ) বৃহস্পতিবার (১২ নভেম্বর) কিশোরগঞ্জ জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগপত্র সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বীজ এনজিওর সঙ্গে যোগাযোগের একপর্যায়ে ঋণ পাওয়ার আশ্বাস দেওয়া হয় ওই সাংবাদিককে। পরবর্তীতে ঋণ পাওয়ার আশায় বিভিন্ন সময়ে প্রতিষ্ঠানটির সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে মোট ১০ হাজার ২২০ টাকা প্রদান করেন তিনি।

তবে অভিযোগকারীর দাবি, টাকা গ্রহণের পরও প্রতিশ্রুত ঋণ প্রদান করা হয়নি। বরং বিভিন্নভাবে সময়ক্ষেপণ ও হয়রানির শিকার হতে হয়েছে তাঁকে। এতে তিনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।

অভিযোগপত্রে আরও উল্লেখ করা হয়, টাকা প্রদানের কোনো রসিদ বা আর্থিক লেনদেনের প্রমাণ প্রতিষ্ঠানটির পক্ষ থেকে সরবরাহ করা হয়নি। তবে তাঁর কাছে কল রেকর্ড ও মেসেজের কথোপকথন সংরক্ষিত রয়েছে বলে দাবি করেন তিনি।

লিখিত অভিযোগে প্রতিষ্ঠানটির নিবন্ধন ও কার্যক্রমের বৈধতা যাচাই, টাকা গ্রহণের বিষয়টি তদন্ত এবং অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের পাশাপাশি জমাকৃত ১০ হাজার ২২০ টাকা ফেরত পাওয়ার আবেদন জানানো হয়েছে।

এ বিষয়ে অভিযোগকারী এনামুল হক (জুনায়েদ) বলেন, ঋণ পাওয়ার আশায় তিনি বিভিন্ন সময়ে টাকা দিয়েছেন। কিন্তু টাকা নেওয়ার পরও তাঁকে ঋণ দেওয়া হয়নি। বরং নানা ধরনের হয়রানির শিকার হতে হয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং ন্যায়বিচার প্রত্যাশা করেন।

এদিকে, অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট এনজিও কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে।

নিউজনগর | সত্য প্রকাশে বদ্ধপরিকর।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর