শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোরগঞ্জে ডিবির অভিযানে ১০৮ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ঋণ দেওয়ার প্রলোভনে সাংবাদিকের কাছ থেকে ১০ হাজার ২২০ টাকা গ্রহণ, কিশোরগঞ্জ ডিসি অফিসে অভিযোগ ইটনায় চার মাসের অভিযানের পর ১৭ মামলার আসামি হযরত আলী গ্রেপ্তার, উদ্ধার ২ রামদা ও ছুরি পাকুন্দিয়ায় সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান পলাতক আসামি রাজা গ্রেপ্তার চুলার ধোঁয়া নিয়ে বিরোধের জেরে গৃহবধূ হত্যা, বাবা-ছেলেসহ ৭ জনের যাবজ্জীবন নকলায় ১৩ বছরের কিশোরী অন্তঃসত্ত্বা, ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক স্ত্রীর ভালোবাসা ও ত্যাগে নতুন জীবন পেলেন নালিতাবাড়ীর সাজু, স্বামীকে বাঁচাতে নিজের কিডনি দিলেন স্ত্রী বন্দরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন কিশোরগঞ্জে ইট প্রস্তুতকারী মালিক সমিতির ৩২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত : নিউজনগর এখন নতুন রূপে, নতুন আঙ্গিকে! ফলো করে পাশে থাকুন।

কিশোরগঞ্জে ডিবির অভিযানে ১০৮ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ২১ বার দেখা হয়েছে

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি/ফরহাদ হোসেন রাজ 

কিশোরগঞ্জে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে ১০৮ পিস ইয়াবা ও তিনটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটে কিশোরগঞ্জ সদর মডেল থানাধীন মাহতাব উদ্দিন চেয়ারম্যান বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ওই এলাকায় মাদক কেনাবেচার গোপন সংবাদের ভিত্তিতে কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমানের সার্বিক তত্ত্বাবধান ও দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে। অভিযানে ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—রাব্বি ওরফে ভিকিম (২২), হাবিবুর রহমান (২৬) এবং মো. রিপন মিয়া (২২)। তাঁরা সবাই কিশোরগঞ্জ জেলার বাসিন্দা।

অভিযানকালে তাঁদের কাছ থেকে ১০৮ পিস ইয়াবা ও তিনটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তার তিনজনের পাশাপাশি আরও দুই পলাতক আসামির বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট পুলিশ সূত্র।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর