বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:১১ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জের ফতুল্লায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ ও হামলার ভিডিও ধারণ করতে গিয়ে আবু ইউসুফ (২৫) নামের এক গাড়িচালককে কুপিয়ে হত্যার অভিযোগ কিশোরগঞ্জে কৃষকদের হাতে রবি ফসলের প্রণোদনা তুলে দিলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম কিশোরগঞ্জে নিরাপত্তা জোরদারে সিসি ক্যামেরা ও KCLC সার্ভার স্টেশনের উদ্বোধন জনগণের স্বপ্ন পূরণে বলিষ্ঠ কণ্ঠস্বর আনিছ, ইউপি সদস্য থেকে চেয়ারম্যানের চেয়ারে দেখতে চান ইউনিয়নবাসী কিশোরগঞ্জে জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত, অংশ নিলেন ৮ শতাধিক সদস্য পুলিশের জেলা জুড়ে বিশেষ অভিযানে নেই! বউ বাজারে রমরমা মাদক ব্যবসা,অভিযান ক্ষোভে ফুঁসছেন স্থানীয় বাসিন্দারা কিশোরগঞ্জে ডিবির অভিযানে ১০৮ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ঋণ দেওয়ার প্রলোভনে সাংবাদিকের কাছ থেকে ১০ হাজার ২২০ টাকা গ্রহণ, কিশোরগঞ্জ ডিসি অফিসে অভিযোগ ইটনায় চার মাসের অভিযানের পর ১৭ মামলার আসামি হযরত আলী গ্রেপ্তার, উদ্ধার ২ রামদা ও ছুরি পাকুন্দিয়ায় সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান পলাতক আসামি রাজা গ্রেপ্তার

নারায়ণগঞ্জের ফতুল্লায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ ও হামলার ভিডিও ধারণ করতে গিয়ে আবু ইউসুফ (২৫) নামের এক গাড়িচালককে কুপিয়ে হত্যার অভিযোগ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ৪ বার দেখা হয়েছে

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের ফতুল্লায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ ও হামলার ভিডিও ধারণ করতে গিয়ে আবু ইউসুফ (২৫) নামের এক গাড়িচালককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে ফতুল্লার তক্কার মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আবু ইউসুফ স্থানীয় একটি ডাইং কারখানার গাড়িচালক ছিলেন। তার গ্রামের বাড়ি কুমিল্লার শাহরাস্তি উপজেলায়। মাত্র আট মাস আগে নাহিদা ইয়াসমিনের সঙ্গে তার বিয়ে হয়েছিল এবং তার স্ত্রী বর্তমানে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা।
স্থানীয় ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ফতুল্লা থানা কৃষকদলের সভাপতি জুয়েল আরমানের সঙ্গে কুতুবপুর ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য দেলোয়ারের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জ আদালতে মামলার হাজিরা দিয়ে আসার সময় তাদের মধ্যে মারমারিতে জুয়েল আরমান আহত হয়। এর জেরে রাতে দেলোয়ারের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে জুয়েলের লোকজন। এসময় দেলোয়ারের প্রতিবেশী ইউসুফ ঘটনাস্থলের পাশ দিয়ে যাওয়ার সময় হামলার ভিডিও ধারণ করলে তাকে ছুরিকাঘাতে জখম করে জুয়েলের সমর্থকরা। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এদিকে, হত্যার সঙ্গে জড়িতদের শাস্তির দাবি করেছেন নিহতের স্ত্রী নাহিদা ইয়াসমিন।
এ বিষয়ে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, ফতুল্লায় আদালত প্রাঙ্গণে জামিন নিতে এসে জুয়েল আরমান নামের এক ব্যক্তি প্রতিপক্ষের ওপর হামলার চেষ্টা করেন। এর জেরে রাতে দেলোয়ারের বাড়িতে জুয়েল আরমানের লোকজন হামলা চালায়। সে সময় হামলার ভিডিও ধারণ করায় আবু ইউসুফ নামের ওই যুবককে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে রাতে তার মৃত্যু হয়।
পুলিশের এই কর্মকর্তা আরও জানান, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিচ্ছে

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর