বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেপুটি স্পীকারের সঙ্গে ইউনেস্কো প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ সংরক্ষিত মহিলা আসনের নবনির্বাচিত এমপি নুসরাত তাবাসসুম জ্যোতির শপথ গ্রহণ কিশোরগঞ্জে আন্তর্জাতিক মিডওয়াইফ দিবস পালিত কিশোরগঞ্জে পুলিশের বিশেষ অভিযান: কিশোর গ্যাং ও মাদক নির্মূলে কঠোর অবস্থানে প্রশাসন। শাপলা চত্বরে ২০১৩ সালের ঘটনার বিচার দাবিতে ছাত্রশিবিরের মানববন্ধন নেত্রকোনায় পরকীয়ার জেরে ব্যবসায়ীকে হত্যা: আসামির মৃত্যুদণ্ড কাকরকান্দি ইউপি নির্বাচন ঘিরে মাঠে জনমুখী প্রচারণায় এগিয়ে চেয়ারম্যান প্রার্থী মোঃ আবু শামা জাতীয় ক্রাইম সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন শেখ শাহীন কুড়িগ্রাম জেলায় বিশেষ অভিযানে গত ২৪ ঘন্টায় ২০ জনকে গ্রেফতার করেছে পুলিশ কিশোরগঞ্জে বিশ্ব গণমাধ্যম দিবস পালিত, মুক্ত সাংবাদিকতার পক্ষে জোর দাবি

নালিতাবাড়ীতে অসংক্রামক রোগ প্রতিরোধে আলোচনা সভা ।

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ২৪ বার দেখা হয়েছে

তানিম আহমেদ নালিতাবাড়ি শেরপুর ( প্রতিনিধি )।

শেরপুরের নালিতাবাড়ীতে অসংক্রামক রোগ প্রতিরোধের লক্ষ্যে শরীরচর্চা এবং কায়িকশ্রমের গুরুত্ব নিয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সবুজ বাংলা গ্রামীণ উন্নয়ন সংস্থা এবং সেন্টার ফর ল এন্ড পলিসি যৌথভাবে এই সভার আয়োজন করে।

১২ মার্চ, বুধবার নালিতাবাড়ী পৌর প্রশাসকের কার্যালয়ে এই সভাটি অনুষ্ঠিত হয়।সবুজ বাংলা গ্রামীণ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক খন্দকার আব্দুল আলীমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নালিতাবাড়ী পৌরসভার নির্বাহী কর্মকর্তা কামরুল হক।

সভায় বক্তারা অসংক্রামক রোগ প্রতিরোধে শরীরচর্চা ও কায়িকশ্রম নিশ্চিত করার জন্য খেলার মাঠ, পার্ক এবং উন্মুক্ত স্থানগুলোর উন্নয়ন ও সংস্কারের ওপর জোর দেন। বক্তারা শিশুদের সাঁতার শিক্ষা এবং রাস্তার পাশে ফুটপাত নির্মাণের ওপর গুরুত্বারোপ করেন। এছাড়াও, খেলাধুলার বিভিন্ন উপকরণ ও মাঠ সংস্কারের জন্য বাজেট বৃদ্ধির বিষয়েও কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়।

আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নাজমুল স্মৃতি কলেজের সাবেক এজিএস শফিকুল ইসলাম হেলাল, দৈনিক জবাবদিহি প্রতিনিধি আমানুল্লাহ আসিফ, পৌরসভার স্টাফ আমিনুল ইসলাম, জমির উদ্দিন, ইফতেখারুল আলম, আসাদুজ্জামান, মনির হোসেন, মাইনুল ইসলাম, মোঃ আক্কাস, হুমাইয়া জামান, ফারজানা সহদেব সাহা, ঐক্যবদ্ধ সাধারণ ছাত্র সংগঠনের সদস্য শাহিন আলম এবং পৌরসভার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও এনজিও কর্মীরা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর