শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোরগঞ্জে জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের ছেলেকে ছুরিকাঘাত, হাসপাতালে ভর্তি কিশোরগঞ্জে গবাদিপশুর চিকিৎসায় বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নাগেশ্বরীতে ১১৭০ পিস ইয়াবাসহ তিনজন আটক, একজনের বিরুদ্ধে ২০ মামলা অজ্ঞাত লাশের পরিচয় পেতে সাংবাদিকদের সহযোগিতা চাইল কটিয়াদী হাইওয়ে পুলিশ, মানবিকতায় প্রশংসিত পুলিশ সদস্যরা নারায়ণগঞ্জে শ্রমিক-পুলিশ সং’ঘর্ষে আ’হত পুলিশ সদস্য, আ’টক গাজীপুরে পুলিশের গুলিতে ১০ বছরের শিশু সামি নামে স্কুল শিক্ষার্থী আহত, বেঁচে থাকার সম্ভাবনা খুবই ক্ষীণ! রৌমারীতে মাদকবিরোধী অভিযানে গাঁজা-অ্যালকোহলসহ যুবক আটক, ৬ মাসের কারাদণ্ড আওয়ামী লীগের মতো এবার আন্দোলন দমনে লাঠি হাতে বিএনপি? কিশোরগঞ্জে জাতীয় যুব দিবস উদযাপন, দুই সংগঠনকে সনদ ও ৩ লাখ টাকা ঋণ প্রদান রৌমারীতে মাদক সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড

পীরেরবাগে হামলায় আহতদের খোঁজ নিলেন আমীরে জামায়াত

  • আপডেট সময় : বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ১৫৮ বার দেখা হয়েছে

প্রতিবেদন:

ঢাকা-১৫ আসনের পীরেরবাগ এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের কর্মসূচি চলাকালে সন্ত্রাসীদের দ্বারা কর্মীদের আটক রেখে হেনস্থা এবং স্থানীয় জামায়াত ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় আহতদের খোঁজখবর নিতে হাসপাতালে যান জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান।

আজ বুধবার (২১ জানুয়ারি) দুপুরে তিনি রাজধানীর কল্যাণপুরে অবস্থিত ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহতদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের শারীরিক অবস্থার খোঁজ নেন। এ সময় তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

ডা. শফিকুর রহমান এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচিতে হামলা গণতন্ত্র ও মানবাধিকারের পরিপন্থী। তিনি হামলাকারীদের দ্রুত চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ সময় জামায়াত ও ছাত্রশিবিরের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর