শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
তেহরানে পাকিস্তান–ইরান উচ্চপর্যায়ের বৈঠক শুরু “শিক্ষকতা শুধু পেশা নয়, এটি একটি আমানত”—আবেগঘন পরিবেশে আতাউর রহমানের বিদায় বাউফলে একসাথে জন্ম নেওয়া ৫ নবজাতকের পরিবারের পাশে জামায়াতে ইসলামী বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০০ বেডে উন্নীতকরণে আশার আলো রাজপথের সাহসী কণ্ঠ: শামীমা আক্তার রুবীকে এমপি হিসেবে দেখতে চায় জনগণ জাতীয়করণের দাবিতে কিশোরগঞ্জে ইবতেদায়ী শিক্ষকদের মানববন্ধন “নাগরিক বর্ষবরণ ১৪৩৩”: বাংলামোটরে বর্ণিল শোভাযাত্রায় জনতার ঢল মেজর (অব.) আখতারুজ্জামান রচিত বহুল প্রত্যাশিত আগামী বাংলাদেশ’ বইয়ের মোড়ক উন্মোচন: দেশ গঠনে দিকনির্দেশনার প্রত্যাশা উৎসব-উচ্ছ্বাসে কিশোরগঞ্জে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন কর্মীর মৃত্যুতে কাদলেন ধর্ম মন্ত্রী, অংশ নিলেন জানাজা ও দাফনে

সংস্কার পরিষদ না গঠন করলে সংকটের দায় বিএনপি সরকারকেই নিতে হবে: নাহিদ ইসলাম

  • আপডেট সময় : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ২৭ বার দেখা হয়েছে

রাজধানীর কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে সোমবার (১৩ এপ্রিল ২০২৬) ‘গণভোটের রায়ের বিরুদ্ধে সরকার: সংকটের মুখোমুখি দেশ’ শীর্ষক জাতীয় সেমিনার অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটির আয়োজন করে এগারো দলীয় ঐক্য।

সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম বলেন, গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে দেশে রাজনৈতিক সংস্কার ও নির্বাচন প্রশ্নে বিভিন্ন মতভেদ তৈরি হয়েছে।

তিনি বলেন, শুরুতে বিভিন্ন পক্ষের ভিন্ন ভিন্ন দাবি থাকলেও আলোচনার মাধ্যমে সংস্কার পরিষদের বিষয়ে একমত হওয়া হয়েছিল। তবে বর্তমানে কিছু পক্ষ সেই অবস্থান থেকে সরে এসেছে বলে অভিযোগ করেন তিনি।

নাহিদ ইসলাম আরও বলেন, সংস্কার প্রক্রিয়া নিয়ে টানাপোড়েন দেশের রাজনৈতিক স্থিতিশীলতার ওপর প্রভাব ফেলছে এবং জাতীয় ঐক্য দুর্বল হচ্ছে।

তিনি অভিযোগ করেন, চলমান রাজনৈতিক মতবিরোধের কারণে গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় ইস্যুতে অগ্রগতি বাধাগ্রস্ত হচ্ছে।

সেমিনারে তিনি দ্রুত সংবিধান সংস্কার পরিষদ গঠনের আহ্বান জানিয়ে বলেন, জাতীয় স্বার্থ রক্ষায় ঐক্য বজায় রাখা জরুরি, অন্যথায় সংকট আরও গভীর হতে পারে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর