সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
১১ দলীয় ঐক্যের বৈঠক: ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চের ঘোষণা হালুয়াঘাটে ১৫০ পিস ইয়াবাসহ নালিতাবাড়ীর শ্রমিকদল নেতা গ্রেপ্তার যুদ্ধের আবহে রাশিয়ায় জাতীয় পতাকা দিবস উদযাপন অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষা জিপিএ-৫ প্রাপ্ত ১,৫০০ শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা সীরাতুন্নবী সেমিনারে ডা. শফিকুর রহমান: ‘আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ’ নিউজনগরের দুই বছর পূর্তি: কিশোরগঞ্জে গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা সভা ঠাকুরগাঁওয়ে ছাত্রশিবিরের ‘অদম্য জুলাই’ মিছিল অনুষ্ঠিত জনগণের সেবায় নিজেকে উৎসর্গ করতে চান ২ নং মেদনী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোঃ মোখলেছুর রহমান ব্রাহ্মণবাড়িয়াকে পিছনে ফেলেছে ভৈরব: বাজারের নামকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষ, নিহত ৪, আহত শতাধিক

সীরাতুন্নবী সেমিনারে ডা. শফিকুর রহমান: ‘আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ’

  • আপডেট সময় : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ১৩ বার দেখা হয়েছে

ঢাকায় সীরাতুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত সেমিনারে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, ইসলাম শান্তি, ঐক্য ও শৃঙ্খলার ধর্ম। তাঁর দাবি, কুরআনের নীতি প্রতিষ্ঠিত হলে সমাজে শান্তি ও শৃঙ্খলা ফিরে আসে।

রোববার (২৩ আগস্ট) ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইডিইবি) মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে ‘রাষ্ট্র সংস্কারে রাসূল (সা.)-এর নীতি ও আদর্শ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, ফ্যাসিবাদ কোনো নির্দিষ্ট দলের বিষয় নয়; এটি একটি সংক্রামক ব্যাধি। বাংলাদেশের মানুষ আর ফ্যাসিবাদের পথে কাউকে চলতে দেবে না বলেও মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে বক্তারা রাষ্ট্র ও সমাজ পরিচালনায় মহানবী (সা.)-এর নীতি ও আদর্শ অনুসরণের ওপর গুরুত্ব দেন। পরে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর