বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোরগঞ্জে জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের ছেলেকে ছুরিকাঘাত, হাসপাতালে ভর্তি কিশোরগঞ্জে গবাদিপশুর চিকিৎসায় বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নাগেশ্বরীতে ১১৭০ পিস ইয়াবাসহ তিনজন আটক, একজনের বিরুদ্ধে ২০ মামলা অজ্ঞাত লাশের পরিচয় পেতে সাংবাদিকদের সহযোগিতা চাইল কটিয়াদী হাইওয়ে পুলিশ, মানবিকতায় প্রশংসিত পুলিশ সদস্যরা নারায়ণগঞ্জে শ্রমিক-পুলিশ সং’ঘর্ষে আ’হত পুলিশ সদস্য, আ’টক গাজীপুরে পুলিশের গুলিতে ১০ বছরের শিশু সামি নামে স্কুল শিক্ষার্থী আহত, বেঁচে থাকার সম্ভাবনা খুবই ক্ষীণ! রৌমারীতে মাদকবিরোধী অভিযানে গাঁজা-অ্যালকোহলসহ যুবক আটক, ৬ মাসের কারাদণ্ড আওয়ামী লীগের মতো এবার আন্দোলন দমনে লাঠি হাতে বিএনপি? কিশোরগঞ্জে জাতীয় যুব দিবস উদযাপন, দুই সংগঠনকে সনদ ও ৩ লাখ টাকা ঋণ প্রদান রৌমারীতে মাদক সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড

নালিতাবাড়ীতে জামায়াতে ইসলামী’র নির্বাচনী পথসভা অনুষ্ঠিত

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ১০৮ বার দেখা হয়েছে

তানিম আহমেদ নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি:

শেরপুরের নালিতাবাড়ীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার উদ্যোগে এক নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেলে উপজেলা শহীদ মুক্তিযোদ্ধা মঞ্চে এ সভার আয়োজন করা হয়। পরে তালতলা বাজার (যোগানীয়া ইউনিয়ন) ও নকলা হাসপাতাল মোড়ে আরও দুটি পথসভার মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।

নালিতাবাড়ী উপজেলা জামায়াতের সেক্রেটারি শাহাদাত হোসেন বিএসসির সঞ্চালনায় এবং উপজেলা আমীর মাওলানা আফসার উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত পথসভায় প্রধান অতিথি ছিলেন শেরপুর জেলা জামায়াতের আমীর মাওলানা হাফিজুর রহমান।
সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী মু. গোলাম কিবরিয়া ভিপি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য ডা. আনোয়ার হোসেন, সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা ফারদিন হাসান হাসিব, নকলা উপজেলা আমীর মাওলানা গোলাম সারোয়ার, নালিতাবাড়ী উপজেলা শ্রমিককল্যাণ ফেডারেশনের সভাপতি আবু মোহাম্মদ জুবায়ের, নকলা উপজেলা শ্রমিককল্যাণ ফেডারেশনের সভাপতি লুৎফর রহমান ফিরোজ এবং নালিতাবাড়ী উপজেলা ছাত্রশিবিরের সভাপতি ওমর ফারুকসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তব্যে গোলাম কিবরিয়া ভিপি বলেন, “দলীয় প্রতীক ন্যায়-ইনসাফের প্রতীক ‘দাঁড়িপাল্লা’কে বিজয়ী করে এই নকলা নালিতাবাড়ী অঞ্চলের জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে হবে।” তিনি নকলা-নালিতাবাড়ীকে একটি বৈষম্যহীন ও উন্নত এলাকায় রূপান্তরের অঙ্গীকার করেন।

তিনি তার নির্বাচনী প্রতিশ্রুতিতে উল্লেখ করেন:
শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, খেলাধুলা, নাগরিক সুবিধা, যোগাযোগ অবকাঠামো, পর্যটন উন্নয়ন, হাতী-মানুষের সহাবস্থান নিশ্চিতকরণ, শহর রক্ষা বাঁধ, দ্বিতীয় ভোগাই সেতু, নারায়ণখলা ও পিয়ারপুর সেতু নির্মাণ, নকলা ফায়ার সার্ভিস স্টেশন চালু, নকলা-নালিতাবাড়ীতে স্টেডিয়াম স্থাপন, মসজিদগুলোকে সকালের মক্তবে রূপান্তর, পাহাড়ি জনগোষ্ঠীকে জনসম্পদে পরিণত করা এবং অন্যান্য ধর্মাবলম্বীদের সম্মান ও নাগরিক সুবিধা নিশ্চিতকরণসহ নানা উন্নয়ন পরিকল্পনার কথা বলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর