রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কালেমাখচিত পতাকা হাতে নকলায় ছাত্র-জনতার বর্ণাঢ্য মিছিল দানাপাটুলি ইউনিয়নে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত কিশোরগঞ্জে শতভাগ স্বচ্ছতা ও মেধার ভিত্তিতে শুরু হলো ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ কার্যক্রম নালিতাবাড়ীতে র‌্যাবের অভিযানে ১১৯ বোতল ভারতীয় বিদেশি মদ উদ্ধার নেত্রকোনায় ষাঁড়ের লড়াইয়ের আসর থেকে ১৫ জুয়াড়ি আটক, নগদ টাকা ও গাড়ি জব্দ আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় ইসলামাবাদ সফরে ছাত্রশিবির সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম হাওরে মাছ ধরা নিষিদ্ধে অভিযান, প্রায় ১৫টি জাল পুড়িয়ে ধ্বংস কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নারী চিকিৎসক হেনস্তার অভিযোগ, পাল্টাপাল্টি দাবিতে চাঞ্চল্য হামলা-ভাঙচুরের প্রতিবাদে কিশোরগঞ্জে মুক্তিযোদ্ধা সন্তান সংসদের স্মারকলিপি প্রদান সীমান্ত হত্যা ও পুশইনের প্রতিবাদে শাহবাগে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ সমাবেশ

নিউ মার্কেট এলাকায় অভিযান: সেনাবাহিনীর হাতে ১১০০ ধারালো অস্ত্র জব্দ

  • আপডেট সময় : রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ৩৫ বার দেখা হয়েছে

রাজধানীর নিউ মার্কেট এলাকার বিভিন্ন দোকান ও গুদাম থেকে প্রায় ১১০০টি ধারালো অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে সামুরাই ছুরি ও চাপাতি রয়েছে, যা সরবরাহ করা হতো কিশোর গ্যাং, চাঁদাবাজ ও ছিনতাইকারীদের কাছে।

শনিবার রাতে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ আর্মি ক্যাম্পে ব্রিফিংয়ে মোহাম্মদপুর সেনা ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজিম আহমেদ জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টানা দুই দিন অভিযান চালিয়ে এসব অস্ত্র জব্দ করা হয়। তিনি বলেন, এসব অস্ত্রের কোনো গৃহস্থালি ব্যবহার নেই এবং সাম্প্রতিক মাসগুলোতে এগুলো ব্যবহার করে হত্যা, আহত, চাঁদাবাজি ও ছিনতাইয়ের একাধিক ঘটনা ঘটেছে।

প্রাথমিক ধারণা অনুযায়ী, কিছু ব্যবসায়ী এসব অস্ত্র ভাড়া বা বিক্রি করত অপরাধীদের কাছে। বিষয়টি গোয়েন্দা পুলিশ তদন্ত করছে। উদ্ধারকৃত অস্ত্র আইনগত প্রক্রিয়ার জন্য গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

সেনাবাহিনী ব্যবসায়ী সমাজকে সতর্ক করে জানিয়েছে—বর্তমান পরিস্থিতিতে কোনোভাবেই সামুরাই ছুরি বা ধারালো অস্ত্র বিক্রি করা যাবে না। সাধারণ মানুষকে অবৈধ অস্ত্রের ব্যবসা দেখলে নিকটস্থ সেনা ক্যাম্পে খবর দিতে অনুরোধ করা হয়েছে।

লেফটেন্যান্ট কর্নেল নাজিম আহমেদ বলেন, “কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য যেকোনোভাবে বন্ধ করা হবে। আইন-শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী দৃঢ় অবস্থানে রয়েছে।”

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর