বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
শিরোনাম :
রৌমারীতে কম্পিউটার ও নেটওয়ার্কিং প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন সাংবাদিকদের সঙ্গে কিশোরগঞ্জ স্বাস্থ্য বিভাগের মতবিনিময়, অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস বর্ণাঢ্য র‍্যালিতে কিশোরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নালিতাবাড়ীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে হাজী ফরহাদের বর্ণাঢ্য শোভাযাত্রা কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা প্রতিবন্ধকতা থামাতে পারেনি ইব্রাহিমকে—লাঠিতে ভর দিয়ে গানই যার বেঁচে থাকার অবলম্বন নজরুল বর্ষ উপলক্ষে কিশোরগঞ্জে জাতীয় সাংস্কৃতিক অনুষ্ঠান নবীগঞ্জ মেলায় ছাত্রদল নেতা জিসান ও ইশানের ওপর হামলার কটিয়াদীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শিশুসহ একই পরিবারের ৩ জনের বগাদিয়ায় মিনি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন, খালেদ হাসান জুম্মন চেয়ারম্যান পদপ্রার্থী ৮ নং মারিয়া ইউনিয়ন পরিষদ

ডাকসু নির্বাচন বানচালের ষড়যন্ত্র, চট্টগ্রামে ছাত্রশিবিরের বিক্ষোভ

  • আপডেট সময় : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৩ বার দেখা হয়েছে

চট্টগ্রাম, ২ সেপ্টেম্বর ২০২৫ — ডাকসু নির্বাচন বানচালের ষড়যন্ত্র, নারী হেনস্তা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শিক্ষার্থীদের ওপর হামলা এবং ছাত্রশিবিরের বিরুদ্ধে চলমান ‘মিথ্যাচারের’ প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী ছাত্রশিবির।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) চট্টগ্রাম নগরীর মুরাদপুর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে ২ নম্বর গেট এলাকায় সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে ছাত্রশিবির মহানগর উত্তর সভাপতি তানজীর হোসেন জুয়েল বলেন, “ছাত্রলীগের পথ অনুসরণ করে চললে ছাত্রদল ছাত্রসমাজের কাছে গুরুত্বহীন হয়ে পড়বে। তাদের অতীত ইতিহাস চাঁদাবাজি, টেন্ডারবাজি, নারী নির্যাতন ও দলীয় কোন্দলের মতো নেতিবাচক কর্মকাণ্ডে পরিপূর্ণ।” তিনি ছাত্রদলের উদ্দেশে বলেন, “অন্যদের নিয়ে কথা বলার আগে আয়নায় নিজেদের মুখ দেখা উচিত।”

তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “ক্যাম্পাসে পেশিশক্তির মাধ্যমে আধিপত্য বিস্তারের চেষ্টা করলে ছাত্রশিবির তা ছাত্রসমাজকে সঙ্গে নিয়ে মোকাবিলা করবে।”

মহানগর দক্ষিণ শিবিরের সভাপতি ইব্রাহিম হোসেন রনি বলেন, “অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর থেকেই শিক্ষার্থীদের দাবি ছিল—দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে, যাতে ভবিষ্যৎ নেতৃত্ব বিকশিত হয়। তবে সরকারের পৃষ্ঠপোষকতায় কিছু ছাত্রসংগঠন পরিকল্পিতভাবে এই নির্বাচন ঠেকানোর ষড়যন্ত্র করছে।”

তিনি আরও বলেন, “একদিকে সরকার বলছে নির্বাচনের কথা, অন্যদিকে ছাত্রসংসদ নির্বাচনের সময়ে ব্যালট বাক্স ‘হারিয়ে যাচ্ছে’। এই দ্বিচারিতা ছাত্রসমাজ ও জনগণ মেনে নেবে না।”

চবি শাখা শিবিরের সভাপতি মোহাম্মদ আলী বলেন, “ছাত্রশিবির সবসময় নারী নির্যাতন ও ইভটিজিংয়ের বিরুদ্ধে সোচ্চার থেকেছে। জনগণই প্রমাণ দিতে পারবে, আমাদের সংগঠনের কেউ এসব অনৈতিক কর্মকাণ্ডে জড়িত নয়।”

তিনি নিরাপদ ক্যাম্পাস গড়ার জন্য সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এবং শিক্ষার্থীদের অধিকার ও মর্যাদা রক্ষায় সম্মিলিতভাবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর