শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোরগঞ্জে জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের ছেলেকে ছুরিকাঘাত, হাসপাতালে ভর্তি কিশোরগঞ্জে গবাদিপশুর চিকিৎসায় বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নাগেশ্বরীতে ১১৭০ পিস ইয়াবাসহ তিনজন আটক, একজনের বিরুদ্ধে ২০ মামলা অজ্ঞাত লাশের পরিচয় পেতে সাংবাদিকদের সহযোগিতা চাইল কটিয়াদী হাইওয়ে পুলিশ, মানবিকতায় প্রশংসিত পুলিশ সদস্যরা নারায়ণগঞ্জে শ্রমিক-পুলিশ সং’ঘর্ষে আ’হত পুলিশ সদস্য, আ’টক গাজীপুরে পুলিশের গুলিতে ১০ বছরের শিশু সামি নামে স্কুল শিক্ষার্থী আহত, বেঁচে থাকার সম্ভাবনা খুবই ক্ষীণ! রৌমারীতে মাদকবিরোধী অভিযানে গাঁজা-অ্যালকোহলসহ যুবক আটক, ৬ মাসের কারাদণ্ড আওয়ামী লীগের মতো এবার আন্দোলন দমনে লাঠি হাতে বিএনপি? কিশোরগঞ্জে জাতীয় যুব দিবস উদযাপন, দুই সংগঠনকে সনদ ও ৩ লাখ টাকা ঋণ প্রদান রৌমারীতে মাদক সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড

কয়েক সপ্তাহের মধ্যে দেশে ফিরবেন তারেক রহমান

  • আপডেট সময় : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫২ বার দেখা হয়েছে

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী কয়েক সপ্তাহের মধ্যেই দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন।

শনিবার রাজধানীতে পূর্বালী ব্যাংক কর্মচারী সংঘের জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

বক্তব্যে তিনি বলেন, “দেশের জনগণের অধিকার রক্ষায় বিএনপি আন্দোলনে আছে এবং থাকবে। নির্বাচন বানচালের ষড়যন্ত্রকে প্রতিরোধ করতে হবে। পতিত স্বৈরাচার পেছন দরজা দিয়ে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে, যা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকি।”

তিনি সবাইকে রাজনৈতিক সচেতন থাকার আহ্বান জানিয়ে বলেন, “চলমান নানা ষড়যন্ত্র সম্পর্কে সতর্ক থাকতে হবে। চোখ-কান খোলা রাখতে হবে।”

পিআর পদ্ধতি প্রসঙ্গে তিনি বলেন, “এটি একটি বেআইনি দাবি। সংবিধান কোনো আবেগের বিষয় নয় যে, ইচ্ছে মতো ডাস্টবিনে ফেলে দেয়া যাবে। জনগণের চাওয়া বুঝে তবেই সিদ্ধান্ত নিতে হবে।”

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর