বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
শিরোনাম :
রৌমারীতে কম্পিউটার ও নেটওয়ার্কিং প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন সাংবাদিকদের সঙ্গে কিশোরগঞ্জ স্বাস্থ্য বিভাগের মতবিনিময়, অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস বর্ণাঢ্য র‍্যালিতে কিশোরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নালিতাবাড়ীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে হাজী ফরহাদের বর্ণাঢ্য শোভাযাত্রা কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা প্রতিবন্ধকতা থামাতে পারেনি ইব্রাহিমকে—লাঠিতে ভর দিয়ে গানই যার বেঁচে থাকার অবলম্বন নজরুল বর্ষ উপলক্ষে কিশোরগঞ্জে জাতীয় সাংস্কৃতিক অনুষ্ঠান নবীগঞ্জ মেলায় ছাত্রদল নেতা জিসান ও ইশানের ওপর হামলার কটিয়াদীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শিশুসহ একই পরিবারের ৩ জনের বগাদিয়ায় মিনি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন, খালেদ হাসান জুম্মন চেয়ারম্যান পদপ্রার্থী ৮ নং মারিয়া ইউনিয়ন পরিষদ

ডাকসু নির্বাচনে বিজয় উপলক্ষে ছাত্রশিবিরের দুই দিনব্যাপী কর্মসূচি ঘোষণা

  • আপডেট সময় : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৩ বার দেখা হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন–২০২৫ এ শিক্ষার্থী ঐক্যজোটের বিজয় উপলক্ষে দুই দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম এ কর্মসূচির ঘোষণা দেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আল্লাহর অশেষ রহমতে ডাকসু নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের বিজয়ের মাধ্যমে মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরাই জয়ী হয়েছেন। যারা বিভিন্ন প্যানেল থেকে বা স্বতন্ত্রভাবে নির্বাচিত হয়েছেন, তাদের সবাইকে ছাত্রশিবিরের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

এতে আরও উল্লেখ করা হয়, নির্বাচিত প্রতিনিধিদের প্রতি মহান আল্লাহর পক্ষ থেকে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের তাওফিক কামনা করা হচ্ছে। যেন তারা আমানতের খেয়ানত না করে, বরং ছাত্রসমাজের কল্যাণে আন্তরিকতার সঙ্গে কাজ করেন।

ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে—

  • শুকরিয়া আদায়ে দোয়া মাহফিল ও শব্বেদারি (নৈশ ইবাদত)
  • শহীদদের কবর জিয়ারত
  • শহীদ পরিবার ও আহতদের সঙ্গে সাক্ষাৎ

এ সকল কর্মসূচি বাস্তবায়নের জন্য কেন্দ্রীয়ভাবে ছাত্রশিবিরের মহানগর, বিশ্ববিদ্যালয়, শহর ও জেলা শাখাসমূহকে নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিজয়ের অনুভূতি থাকলেও, ছাত্রশিবিরের পক্ষ থেকে কোনও ধরনের আনন্দ মিছিল, শোভাযাত্রা বা র‍্যালি আয়োজন না করার আহ্বান জানানো হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর