রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ছাত্রশিবিরের ‘অদম্য জুলাই’ মিছিল অনুষ্ঠিত জনগণের সেবায় নিজেকে উৎসর্গ করতে চান ২ নং মেদনী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোঃ মোখলেছুর রহমান ব্রাহ্মণবাড়িয়াকে পিছনে ফেলেছে ভৈরব: বাজারের নামকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষ, নিহত ৪, আহত শতাধিক মাঝের আলগা নদী এলাকায় বিজিবির অভিযানে ১০টি ভারতীয় গরু ও ইঞ্জিনচালিত নৌকা জব্দ রৌমারীতে মাদক ব্যবসায়ী পলাতক ৬০০ পিস ইয়াবা উদ্ধার বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” স্লোগানে পরিবেশ রক্ষায় কক্সবাজার জেলা পুলিশের বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ “অনিয়মের বিরুদ্ধে বড় অভিযান—একযোগে ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল” নালিতাবাড়ীতে পুলিশের অভিযানে ১৮০ বোতল ভারতীয় মদ জব্দ, আটক ২ নালিতাবাড়ীতে গভীর রাতে সড়ক দুর্ঘটনা অটোরিকশাচালক-যাত্রী নিহত কিশোরগঞ্জ জেলা ছাত্রশিবিরের নতুন সভাপতি মুজাহিদ বিল্লাহ, সেক্রেটারি আবু আহমেদ

নালিতাবাড়ীতে প্রকাশিত সংবাদ কে মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত দাবী করে সংবাদ সম্মেলন

  • আপডেট সময় : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৯ বার দেখা হয়েছে

তানিম আহমেদ নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি:

শেরপুরের নালিতাবাড়ীতে সম্প্রতি সেবা ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি নিয়ে গণমাধ্যমে প্রকাশিত সংবাদকে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে সংবাদ সম্মেলন করেছেন সমিতির সাবেক সভাপতি আবু নাঈম।

শনিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তিনি।

সংবাদ সম্মেলনে আবু নাঈম বলেন, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে আমাকে জড়িয়ে সমবায় সমিতির টাকা আত্মসাৎ করে পালিয়ে থাকার যে অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। প্রকৃতপক্ষে, আমি সভাপতি থাকা অবস্থায় সমিতির সাধারণ সম্পাদক মেহেদী ইমাম সিয়াম ও কোষাধ্যক্ষ এমদাদুল হক কৌশলে গ্রাহকদের টাকা আত্মসাৎ করে। বিষয়টি টের পেয়ে আমি তাদেরকে টাকা ফেরত দিতে বললে মেহেদী চাতুরতার মাধ্যমে এমদাদুলকে এলাকা থেকে পালিয়ে যেতে সাহায্য করে।

তিনি আরও জানান, গ্রাহকদের স্বার্থ রক্ষায় তিনি ২০২৩ সালে শেরপুর আদালতে এমদাদুল হকের বিরুদ্ধে মামলা দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে এমদাদুলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন এবং এ-সংক্রান্ত বিজ্ঞপ্তি জাতীয় দৈনিকে প্রকাশ করেন। বর্তমানে মামলাটি রায় ঘোষণার অপেক্ষায় রয়েছে।

আবু নাঈমের দাবি, মামলাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য এমদাদুল ও মেহেদী গোষ্ঠী উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার বিরুদ্ধে ভুয়া সংবাদ প্রচার করছে। তিনি এসব সংবাদের তীব্র নিন্দা জানান এবং সংশ্লিষ্ট সাংবাদিকদের বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান।

এছাড়া তিনি অভিযোগ করেন, মামলাটি প্রত্যাহারের জন্য তার ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে। এমনকি মামলা না তুললে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে বলে তিনি দাবি করেন।

উল্লেখ্য, ২০১৮ সালে শেরপুর জেলা সমবায় দপ্তর থেকে নিবন্ধিত হয়ে উপজেলার আমবাগান বাজারে , সেবা ক্ষুদ্র সমবায় সমিতি কার্যক্রম শুরু করে। তবে পরবর্তীতে দপ্তরের অডিটে মূলধনের অনিয়ম ধরা পড়ায় এবং সন্তোষজনক জবাব না পাওয়ায় সমিতির নিবন্ধন বাতিল করা হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর