চট্টগ্রাম-৮ আসনের বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহ গণসংযোগকালে গুলিবিদ্ধ হয়েছেন। বুধবার বিকেল সোয়া ৫টার দিকে পাঁচলাইশের হামজার বাগ এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় সরওয়ার বাবলা নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন। পুলিশ জানায়, পূর্ব বিরোধের জেরে কারাগারে থাকা সন্ত্রাসী ছোট সাজ্জাদের গ্রুপ বাবলাকে লক্ষ্য করে গুলি চালায়, এতে এরশাদ উল্লাহও আহত হন।
ঘটনাস্থলে পৌঁছেছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।