বুধবার, ০৬ মে ২০২৬, ১১:০১ অপরাহ্ন
শিরোনাম :
ডেপুটি স্পীকারের সঙ্গে ইউনেস্কো প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ সংরক্ষিত মহিলা আসনের নবনির্বাচিত এমপি নুসরাত তাবাসসুম জ্যোতির শপথ গ্রহণ কিশোরগঞ্জে আন্তর্জাতিক মিডওয়াইফ দিবস পালিত কিশোরগঞ্জে পুলিশের বিশেষ অভিযান: কিশোর গ্যাং ও মাদক নির্মূলে কঠোর অবস্থানে প্রশাসন। শাপলা চত্বরে ২০১৩ সালের ঘটনার বিচার দাবিতে ছাত্রশিবিরের মানববন্ধন নেত্রকোনায় পরকীয়ার জেরে ব্যবসায়ীকে হত্যা: আসামির মৃত্যুদণ্ড কাকরকান্দি ইউপি নির্বাচন ঘিরে মাঠে জনমুখী প্রচারণায় এগিয়ে চেয়ারম্যান প্রার্থী মোঃ আবু শামা জাতীয় ক্রাইম সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন শেখ শাহীন কুড়িগ্রাম জেলায় বিশেষ অভিযানে গত ২৪ ঘন্টায় ২০ জনকে গ্রেফতার করেছে পুলিশ কিশোরগঞ্জে বিশ্ব গণমাধ্যম দিবস পালিত, মুক্ত সাংবাদিকতার পক্ষে জোর দাবি

কিশোরগঞ্জে জামায়াতের শান্তিপূর্ণ অবস্থান, নাশকতা প্রতিরোধে সতর্কতা জোরদার

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ২৭ বার দেখা হয়েছে

মো. আল আমিন,
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সম্ভাব্য নাশকতা ও নৈরাজ্য ঠেকাতে ভোর থেকেই সতর্ক অবস্থান নিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল থেকে কিশোরগঞ্জ শহর ও আশপাশের গুরুত্বপূর্ণ স্থানে তাদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

সূত্রে জানা যায়, সকাল থেকেই শহরের পুরান থানা, সদর হাসপাতালের সামনে বটতলা, আখড়া বাজার, জেলা স্মরণী মোড়, নগুয়া শেষ মোড়, বড় বাজার জাহাঙ্গীর মোড়, কালীবাড়ি মোড় এবং কিশোরগঞ্জ-করিমগঞ্জ সড়কের জেলা পরিষদ চত্বরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে জামায়াতের নেতা-কর্মীরা জড়ো হন। তারা আওয়ামী লীগের সম্ভাব্য নাশকতা প্রতিরোধে শান্তিপূর্ণভাবে স্লোগান দেন এবং এলাকাবাসীর মাঝে সচেতনতা সৃষ্টি করেন।

সকাল ৭টার দিকে কিশোরগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমির ও কিশোরগঞ্জ-৫ (নিকলী–বাজিতপুর) আসনের প্রার্থী অধ্যাপক মো. রমজান আলীর নেতৃত্বে অবস্থান কর্মসূচি শুরু হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমির অধ্যক্ষ মোহাম্মদ আজিজুল হক, কিশোরগঞ্জ-৪ (ইটনা–মিঠামইন–অষ্টগ্রাম) আসনের প্রার্থী অ্যাডভোকেট মো. রোকন রেজা শেখ, রাজনৈতিক সেক্রেটারি অধ্যাপক আজিজুল হক কাজল, সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা নজরুল ইসলাম এবং জেলা ছাত্রশিবির সভাপতি হাসান আল মামুন।

অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া নেতা-কর্মীরা শান্তিপূর্ণভাবে স্লোগান দিয়ে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি সম্ভাব্য নাশকতা প্রতিরোধে সক্রিয় ভূমিকা পালন করেন।

জেলা জামায়াতের আমির অধ্যাপক মো. রমজান আলী বলেন, “আমরা শান্তি, শৃঙ্খলা ও গণতান্ত্রিক পরিবেশ চাই। জনগণের জানমাল রক্ষায় জামায়াতের নেতা-কর্মীরা মাঠে আছে। কোনো অরাজকতা বা নাশকতা হলে আমরা তা প্রতিহত করব।”

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর