বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ছাত্রশিবিরের ‘অদম্য জুলাই’ মিছিল অনুষ্ঠিত জনগণের সেবায় নিজেকে উৎসর্গ করতে চান ২ নং মেদনী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোঃ মোখলেছুর রহমান ব্রাহ্মণবাড়িয়াকে পিছনে ফেলেছে ভৈরব: বাজারের নামকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষ, নিহত ৪, আহত শতাধিক মাঝের আলগা নদী এলাকায় বিজিবির অভিযানে ১০টি ভারতীয় গরু ও ইঞ্জিনচালিত নৌকা জব্দ রৌমারীতে মাদক ব্যবসায়ী পলাতক ৬০০ পিস ইয়াবা উদ্ধার বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” স্লোগানে পরিবেশ রক্ষায় কক্সবাজার জেলা পুলিশের বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ “অনিয়মের বিরুদ্ধে বড় অভিযান—একযোগে ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল” নালিতাবাড়ীতে পুলিশের অভিযানে ১৮০ বোতল ভারতীয় মদ জব্দ, আটক ২ নালিতাবাড়ীতে গভীর রাতে সড়ক দুর্ঘটনা অটোরিকশাচালক-যাত্রী নিহত কিশোরগঞ্জ জেলা ছাত্রশিবিরের নতুন সভাপতি মুজাহিদ বিল্লাহ, সেক্রেটারি আবু আহমেদ

রৌমারীতে ফ্যাসিস্ট লকডাউন বিরোধী অবস্থানে তিন আওয়ামী লীগ নেতাকর্মী গ্রেফতার

  • আপডেট সময় : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ৪৯ বার দেখা হয়েছে

আকাশ খান, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি


কুড়িগ্রামের রৌমারী উপজেলায় ফ্যাসিস্ট আওয়ামী লীগের লকডাউন বিরোধী ডিউটি চলাকালে রৌমারী থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তিনজন আওয়ামী লীগ নেতাকর্মীকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন—
১। মোহাম্মদ আলী জিন্নাহ (৪০) — পিতা মৃত ইমান আলী, সাং: ঠনঠনিয়া পাড়া, রৌমারী সদর ইউনিয়ন। তিনি রৌমারী সরকারি ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং ৪নং রৌমারী ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক।

২। মোঃ রেজাউল করিম (৪২) — পিতা মৃত মেন্নাছ আলী, সাং: চর শৌলমারী। তিনি আওয়ামী লীগ সমর্থক হিসেবে পরিচিত।

৩। মোঃ ইমরান হোসেন খান (২৭) — পিতা মোঃ ইকবাল হোসেন, সাং: রৌমারী গ্রাম। তিনি বাংলাদেশ ছাত্রলীগ রৌমারী উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক।

পুলিশ সূত্রে জানা যায়, চলমান রাজনৈতিক উত্তেজনা ও সরকারবিরোধী কর্মসূচির প্রেক্ষিতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এসব গ্রেফতার অভিযান চালানো হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে রৌমারী থানা পুলিশ।

এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে। তবে প্রশাসন বলছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী সতর্ক অবস্থানে আছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর