বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন

কিশোরগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

  • আপডেট সময় : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ৫৩ বার দেখা হয়েছে

মোস্তাফিজুর রহমান, কিশোরগঞ্জ সদর প্রতিনিধি

কিশোরগঞ্জ জেলা জামায়াতের উদ্যোগে ১৪ নভেম্বর জাতীয় নির্বাচনের আগেই গণভোটসহ ৫ দফা দাবীতে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে জেলা সেক্রেটারি অধ্যাপক মাও নাজমুল ইসলাম বক্তব্য উপস্থাপন করেন। তিনি বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং দলের পক্ষ থেকে গণভোটসহ ৫ দফা দাবীর গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন।

মিছিলের শেষে জেলা নায়েবে আমীর অধ্যক্ষ মাও মোহাম্মদ আজিজুল হক সকলকে ধন্যবাদ জানিয়ে সমাপনী বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, শান্তিপূর্ণভাবে মিছিলটি সম্পন্ন হওয়ায় কিশোরগঞ্জ জেলা জামায়াত আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধভাবে গণতান্ত্রিক দাবীগুলো বাস্তবায়নে কাজ করবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর