বুধবার, ০৬ মে ২০২৬, ১১:০১ অপরাহ্ন
শিরোনাম :
ডেপুটি স্পীকারের সঙ্গে ইউনেস্কো প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ সংরক্ষিত মহিলা আসনের নবনির্বাচিত এমপি নুসরাত তাবাসসুম জ্যোতির শপথ গ্রহণ কিশোরগঞ্জে আন্তর্জাতিক মিডওয়াইফ দিবস পালিত কিশোরগঞ্জে পুলিশের বিশেষ অভিযান: কিশোর গ্যাং ও মাদক নির্মূলে কঠোর অবস্থানে প্রশাসন। শাপলা চত্বরে ২০১৩ সালের ঘটনার বিচার দাবিতে ছাত্রশিবিরের মানববন্ধন নেত্রকোনায় পরকীয়ার জেরে ব্যবসায়ীকে হত্যা: আসামির মৃত্যুদণ্ড কাকরকান্দি ইউপি নির্বাচন ঘিরে মাঠে জনমুখী প্রচারণায় এগিয়ে চেয়ারম্যান প্রার্থী মোঃ আবু শামা জাতীয় ক্রাইম সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন শেখ শাহীন কুড়িগ্রাম জেলায় বিশেষ অভিযানে গত ২৪ ঘন্টায় ২০ জনকে গ্রেফতার করেছে পুলিশ কিশোরগঞ্জে বিশ্ব গণমাধ্যম দিবস পালিত, মুক্ত সাংবাদিকতার পক্ষে জোর দাবি

জামায়াতের সম্ভাব্য প্রার্থীদের তুমুল সরব প্রচারণা কিশোরগঞ্জজুড়ে

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ২৮ বার দেখা হয়েছে


কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কিশোরগঞ্জে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক পরিবর্তন দেখা যাচ্ছে। জুলাইয়ের ছাত্র-জনতার আন্দোলনের মুখে আওয়ামী শাসন পতনের পর জেলার রাজনৈতিক সমীকরণ নতুনভাবে সাজতে শুরু করেছে। ফলে দীর্ঘদিনের বিএনপি–আওয়ামী লীগ মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতার পরিবর্তে এবার প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে উঠে এসেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

জেলার ছয়টি আসনেই তৃণমূল পর্যায়ে সবচেয়ে বেশি সক্রিয় দেখা যাচ্ছে জামায়াতের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থীদের। সংগঠিত কাঠামো, মাঠপর্যায়ের শক্ত উপস্থিতি এবং জনগণের আস্থা—এসবকে পুঁজি করে এবারের নির্বাচনে কিশোরগঞ্জে উল্লেখযোগ্য সাফল্যের প্রত্যাশা করছে দলটি।

কিশোরগঞ্জে জামায়াতের সম্ভাব্য প্রার্থী তালিকা

কিশোরগঞ্জ-১ (১৬২):
অধ্যক্ষ মোসাদ্দেক ভুইয়া — সাবেক জেলা নায়েবে আমীর, বর্তমানে জেলা কমিটির সদস্য। জেলার বিভিন্ন কলেজ-মাদ্রাসার প্রতিষ্ঠাতা।

কিশোরগঞ্জ-২ (১৬৩):
মাওলানা শফিকুল ইসলাম মোড়ল — সাবেক কটিয়াদি উপজেলা ভাইস চেয়ারম্যান ও বর্তমান উপজেলা কর্মপরিষদ সদস্য।

কিশোরগঞ্জ-৩ (১৬৪):
কর্নেল (অব.) ডা. জিহাদ খান — দেশের অন্যতম খ্যাতনামা হৃদরোগ বিশেষজ্ঞ ও জনপ্রিয় সমাজসেবক।

কিশোরগঞ্জ-৪ (১৬৫):
এডভোকেট শেখ মোঃ রোকন রেজা — সাবেক ছাত্র নেতা ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের আইন বিভাগীয় সেক্রেটারি।

কিশোরগঞ্জ-৫ (১৬৬):
অধ্যাপক মোঃ রমজান আলী — কিশোরগঞ্জ জেলা আমীর ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য। বাজিতপুর–নিকলী অঞ্চলে সুপরিচিত সমাজসেবক।

কিশোরগঞ্জ-৬ (১৬৭):
মাওলানা মোঃ কবীর হোসাইন — সাবেক ছাত্র নেতা ও ভৈরব উপজেলা আমীর।

নতুন সমীকরণে জয়ের সম্ভাবনা

বর্তমানে পুরো জেলাজুড়ে জামায়াতের প্রচারণা সবচেয়ে গোছানো ও সক্রিয় বলে জানা গেছে। তৃণমূলের শক্তিশালী নেটওয়ার্ক, সুনাম ও জনসম্পৃক্ততার কারণে এবার কিশোরগঞ্জের আসনগুলোতে জামায়াত বিজয়ের সম্ভাবনা তৈরি হয়েছে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর