শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ছাত্রশিবিরের ‘অদম্য জুলাই’ মিছিল অনুষ্ঠিত জনগণের সেবায় নিজেকে উৎসর্গ করতে চান ২ নং মেদনী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোঃ মোখলেছুর রহমান ব্রাহ্মণবাড়িয়াকে পিছনে ফেলেছে ভৈরব: বাজারের নামকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষ, নিহত ৪, আহত শতাধিক মাঝের আলগা নদী এলাকায় বিজিবির অভিযানে ১০টি ভারতীয় গরু ও ইঞ্জিনচালিত নৌকা জব্দ রৌমারীতে মাদক ব্যবসায়ী পলাতক ৬০০ পিস ইয়াবা উদ্ধার বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” স্লোগানে পরিবেশ রক্ষায় কক্সবাজার জেলা পুলিশের বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ “অনিয়মের বিরুদ্ধে বড় অভিযান—একযোগে ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল” নালিতাবাড়ীতে পুলিশের অভিযানে ১৮০ বোতল ভারতীয় মদ জব্দ, আটক ২ নালিতাবাড়ীতে গভীর রাতে সড়ক দুর্ঘটনা অটোরিকশাচালক-যাত্রী নিহত কিশোরগঞ্জ জেলা ছাত্রশিবিরের নতুন সভাপতি মুজাহিদ বিল্লাহ, সেক্রেটারি আবু আহমেদ

আন্দোলনরত ৮ দলের লিয়াজোঁ কমিটির বৈঠক অনুষ্ঠিত

  • আপডেট সময় : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ৪২ বার দেখা হয়েছে

০৮ ডিসেম্বর (সোমবার) সন্ধ্যা ৬.৩০টায় আন্দোলনরত ৮ দলের এক লিয়াজোঁ কমিটির বৈঠক খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমেদ আব্দুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ৮ দলের লিয়াজোঁ কমিটির সমন্বয়ক ড. হামিদুর রহমান আজাদ (সাবেক এমপি), ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব গাজী আতাউর রহমান, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার ও সিনিয়র নায়েবে আমীর আবদুল মাজেদ আতহারী, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা ইউসুফ সাদিক হক্কানী, বাংলাদেশ খেলাফত আন্দোলনের নায়েবে আমীর মুজিবুর রহমান হামিদী, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির সভাপতি এডভোকেট একেএম আনোয়ারুল ইসলাম চান ও মহাসচিব নিজামুল হক নাঈম, ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম সম্পাদক জনাব আশরাফুল আলম ও ফজলে বারী মাসউদ প্রমুখ।

বৈঠকে নিম্নলিখিত সিদ্ধান্তসমূহ গৃহীত হয়ঃ

১। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে অনুষ্ঠিতব্য গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে জনমত গঠনের লক্ষ্যে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশব্যাপী প্রচার-প্রচারণা চালানো হবে।

২। জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর তফসিল দেখে শীর্ষ নেতাদের বৈঠকে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।

৩। মহান বিজয় দিবস উপলক্ষে ৮ দলভূক্ত প্রত্যেক দল পৃথক কর্মসূচি পালন করবে।

৪। ৮ দলভূক্ত দলসমূহের কার্যক্রম বেগবান করতে জেলা/উপজেলা ভিত্তিক লিয়াজোঁ কমিটি গঠন করা হবে।

৫। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য ৮ দলভূক্ত দলসমূহের মধ্যে আসন সমঝোতার আলোচনা আগামীকাল ৯ ডিসেম্বর থেকে শুরু হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর