বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে রাজধানীতে জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ ও মিছিল

  • আপডেট সময় : শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
  • ৬৪ বার দেখা হয়েছে

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে চালানো সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ। শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেইটে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুল। পরিচালনায় ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মোহাম্মদ কামাল হোসেন

বক্তব্য দেন—

  • কর্মপরিষদ সদস্য ও নায়েবে আমীর এডভোকেট ড. হেলাল উদ্দিন
  • কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি ড. আব্দুল মান্নান
  • কর্মপরিষদ সদস্য ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি আব্দুস সালাম
  • কর্মপরিষদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন
  • কর্মপরিষদ সদস্য কামরুল আহসান হাসান
  • কর্মপরিষদ সদস্য ও পল্টন থানা আমীর শাহীন আহমেদ খান
  • মুহাম্মদ শরিফুল ইসলাম প্রমুখ।

এ ছাড়া উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সহকারী সেক্রেটারি মুহাম্মদ শামছুর রহমান, মহানগরীর কর্মপরিষদ সদস্য আব্দুর রহমান, সহকারী প্রচার সম্পাদক আবদুস সাত্তার সুমন, সহকারী মিডিয়া সম্পাদক আশরাফুল আলম ইমনসহ মহানগরীর বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ।

সমাবেশ শেষে আমীর নূরুল ইসলাম বুলবুলের নেতৃত্বে হাজারো নেতাকর্মী বায়তুল মোকাররম উত্তর গেইট থেকে একটি প্রতিবাদ মিছিল বের করেন, যা রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর