বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। বুধবার (১৭ ডিসেম্বর) সকালে তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের পথে যাত্রা করেন।
দলীয় সূত্র জানায়, সফরকালে তিনি যুক্তরাজ্যে অবস্থানরত দলীয় নেতাকর্মী ও প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় করবেন। এছাড়াও বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে।