বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন নুরুল ইসলাম সাদ্দাম। একই সঙ্গে সংগঠনটির নতুন সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পেয়েছেন সিবগাতুল্লাহ সিবগা।
শুক্রবার (২৬ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত কেন্দ্রীয় সদস্য সম্মেলনে সদস্যদের প্রত্যক্ষ ভোটে নুরুল ইসলাম সাদ্দাম সভাপতি নির্বাচিত হন। পরে ছাত্রশিবিরের গঠনতান্ত্রিক বিধান অনুযায়ী তিনি সিবগাতুল্লাহ সিবগাকে সেক্রেটারি জেনারেল হিসেবে মনোনীত করেন।
নতুন সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম এর আগে সংগঠনটির সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি তিনি কেন্দ্রীয় দপ্তর সম্পাদক হিসেবেও গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন।
কেন্দ্রীয় সম্মেলনের মাধ্যমে ঘোষিত এই নতুন নেতৃত্ব আগামী দিনে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।