শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোরগঞ্জে জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের ছেলেকে ছুরিকাঘাত, হাসপাতালে ভর্তি কিশোরগঞ্জে গবাদিপশুর চিকিৎসায় বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নাগেশ্বরীতে ১১৭০ পিস ইয়াবাসহ তিনজন আটক, একজনের বিরুদ্ধে ২০ মামলা অজ্ঞাত লাশের পরিচয় পেতে সাংবাদিকদের সহযোগিতা চাইল কটিয়াদী হাইওয়ে পুলিশ, মানবিকতায় প্রশংসিত পুলিশ সদস্যরা নারায়ণগঞ্জে শ্রমিক-পুলিশ সং’ঘর্ষে আ’হত পুলিশ সদস্য, আ’টক গাজীপুরে পুলিশের গুলিতে ১০ বছরের শিশু সামি নামে স্কুল শিক্ষার্থী আহত, বেঁচে থাকার সম্ভাবনা খুবই ক্ষীণ! রৌমারীতে মাদকবিরোধী অভিযানে গাঁজা-অ্যালকোহলসহ যুবক আটক, ৬ মাসের কারাদণ্ড আওয়ামী লীগের মতো এবার আন্দোলন দমনে লাঠি হাতে বিএনপি? কিশোরগঞ্জে জাতীয় যুব দিবস উদযাপন, দুই সংগঠনকে সনদ ও ৩ লাখ টাকা ঋণ প্রদান রৌমারীতে মাদক সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড

মহাসমাবেশ বাস্তবায়নে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

  • আপডেট সময় : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ৫৭ বার দেখা হয়েছে

রাষ্ট্রের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতিতে জনমনে সৃষ্ট উদ্বেগ ও উৎকণ্ঠা নিরসনে জনগণকে সামাজিকভাবে উদ্বুদ্ধ করার লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে আগামী ৩ জানুয়ারি রাজধানীর মানিক মিয়া এভিনিউতে অনুষ্ঠিতব্য মহাসমাবেশ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা করেছে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াত।

শুক্রবার রাতে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের কার্যালয়ের কনফারেন্স হলরুমে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর আব্দুস সবুর ফকির। সভা পরিচালনা করেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।

সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর এডভোকেট ড. হেলাল উদ্দিন, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সহকারী সেক্রেটারি মোহাম্মদ কামাল হোসেন। এছাড়াও মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুস সালাম, আবদুর রহমান, কামরুল আহসান হাসান, সৈয়দ সিরাজুল হক, শাহীন আহমেদ খান ও মাওলানা শরীফুল ইসলাম। সভায় মহানগরীর মজলিসে শুরা সদস্য, থানা আমীর ও বিভিন্ন বিভাগের দায়িত্বশীল নেতৃবৃন্দও অংশ নেন।

সভায় নেতৃবৃন্দ বলেন, শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচার, অবৈধ অস্ত্র উদ্ধার এবং সর্বস্তরে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা ছাড়া রাষ্ট্রের বর্তমান রাজনৈতিক সংকট থেকে উত্তরণ সম্ভব নয়। এসব বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ না করলে জনগণের মধ্যে সৃষ্ট উদ্বেগ ও উৎকণ্ঠা আরও বাড়বে।

নেতারা আরও বলেন, সরকারের প্রতি জনগণের আস্থা বজায় রাখতে হলে অবশ্যই শহীদ শরিফ ওসমান হাদি হত্যার দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে অবৈধ অস্ত্র উদ্ধার ও সকল রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করা জরুরি। অন্যথায় একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক বিশ্বাসযোগ্য নির্বাচন সম্পন্ন করা সম্ভব হবে না।

এ কারণে আগামী ৩ জানুয়ারি (শনিবার) অনুষ্ঠিতব্য মহাসমাবেশে দল-মত নির্বিশেষে সর্বস্তরের জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে গণমানুষের তিন দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানান নেতৃবৃন্দ।

উল্লেখ্য, সভা শেষে কেন্দ্রীয় নির্দেশনার আলোকে মহাসমাবেশ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে সার্বিক প্রস্তুতি ও ব্যবস্থাপনা নিয়ে আলোচনা শেষে সংশ্লিষ্ট দায়িত্বশীলদের মধ্যে দায়িত্ব বণ্টন করা হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর