রবিবার, ২১ জুন ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
শিরোনাম :
কালেমাখচিত পতাকা হাতে নকলায় ছাত্র-জনতার বর্ণাঢ্য মিছিল দানাপাটুলি ইউনিয়নে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত কিশোরগঞ্জে শতভাগ স্বচ্ছতা ও মেধার ভিত্তিতে শুরু হলো ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ কার্যক্রম নালিতাবাড়ীতে র‌্যাবের অভিযানে ১১৯ বোতল ভারতীয় বিদেশি মদ উদ্ধার নেত্রকোনায় ষাঁড়ের লড়াইয়ের আসর থেকে ১৫ জুয়াড়ি আটক, নগদ টাকা ও গাড়ি জব্দ আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় ইসলামাবাদ সফরে ছাত্রশিবির সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম হাওরে মাছ ধরা নিষিদ্ধে অভিযান, প্রায় ১৫টি জাল পুড়িয়ে ধ্বংস কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নারী চিকিৎসক হেনস্তার অভিযোগ, পাল্টাপাল্টি দাবিতে চাঞ্চল্য হামলা-ভাঙচুরের প্রতিবাদে কিশোরগঞ্জে মুক্তিযোদ্ধা সন্তান সংসদের স্মারকলিপি প্রদান সীমান্ত হত্যা ও পুশইনের প্রতিবাদে শাহবাগে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ সমাবেশ

গণজোয়ারে যাত্রাবাড়ী, নির্বাচনী জনসভায় ডা. শফিকুর রহমান

  • আপডেট সময় : রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
  • ২৯৭ বার দেখা হয়েছে

রাজধানীর যাত্রাবাড়ীতে ঢাকা–৪ ও ঢাকা–৫ আসনের নির্বাচনী প্রচারণা উপলক্ষে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। ১০ দলীয় জোটের আয়োজনে অনুষ্ঠিত এ জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।

জনসভাস্থলে দুপুর থেকেই নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নামে। বিকেল গড়ানোর সঙ্গে সঙ্গে পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়। ব্যানার, ফেস্টুন ও স্লোগানে মুখর হয়ে ওঠে যাত্রাবাড়ীর সমাবেশস্থল।

প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে ১০ দলীয় জোট ঐক্যবদ্ধভাবে কাজ করছে। তিনি বলেন, দেশের যুবসমাজকে বেকার ভাতা নয়, সম্মানজনক কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া হবে। চাঁদাবাজি, দুর্নীতি ও দুঃশাসনের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথাও তিনি পুনর্ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, ভোটের মাধ্যমে জনগণ যদি সঠিক নেতৃত্ব নির্বাচন করে, তাহলে দেশ থেকে অন্যায় ও বৈষম্য দূর করা সম্ভব। এ সময় তিনি উপস্থিত জনতার প্রতি ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।

জনসভায় আরও বক্তব্য রাখেন ১০ দলীয় জোটের নেতৃবৃন্দ এবং ঢাকা–৪ ও ঢাকা–৫ আসনের মনোনীত প্রার্থীরা। বক্তারা আসন্ন নির্বাচনে জোটপ্রার্থীদের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর