বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
শিরোনাম :
লাল-সবুজ এসি বাস চালুর গুঞ্জনে পরিবহন ব্যবসায়ীকে হুমকি কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযান: প্রায় ৩৬ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ সংসদ সচিবালয় কমিশনের ৩৭তম বৈঠক অনুষ্ঠিত, বাজেট অনুমোদন এক ফোঁটা বৃষ্টি মানেই ‘মৃত্যুফাঁদ’—নগুয়া থেকে মোরগ মহল সড়কে চরম ভোগান্তি জনবান্ধব পুলিশি সেবা নিশ্চিত করতে মাঠে পুলিশ সুপার মুরাদনগরে কৃষি জমি থেকে মাটি কাটায় লক্ষাধিক টাকা জরিমানা রাজারহাটে রাজনৈতিক সহিংসতা: ‘শিশির’কে ঘিরে উত্তেজনা, আহত একাধিক মুরাদনগরে শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ পবিত্র হজ্জ নালিতাবাড়ীতে ‘বাসা ভাড়া’ নামের আড়ালে অনিয়মের অভিযোগ: আটক যুবক–যুবতী মালিককে মারধরের ঘটনা

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়াতে কিশোরগঞ্জে কর্মসূচি

  • আপডেট সময় : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ১৩৮ বার দেখা হয়েছে

 

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি

ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কিশোরগঞ্জে সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ মার্চ ২০২৬) জেলা প্রশাসন, কিশোরগঞ্জ, জেলা পরিষদ, কিশোরগঞ্জ এবং কিশোরগঞ্জ পৌরসভার উদ্যোগে জেলা শহরের মুক্তমঞ্চে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আসলাম মোল্লা, কিশোরগঞ্জের পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন এবং উপসচিব শামসুনাহার সাম্মি।
এছাড়াও জেলার বিভিন্ন সরকারি দপ্তরের দপ্তরপ্রধান, সচেতন সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, কোথাও তিন দিনের বেশি পানি জমে থাকতে না দেওয়া এবং জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর