বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ছাত্রশিবিরের ‘অদম্য জুলাই’ মিছিল অনুষ্ঠিত জনগণের সেবায় নিজেকে উৎসর্গ করতে চান ২ নং মেদনী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোঃ মোখলেছুর রহমান ব্রাহ্মণবাড়িয়াকে পিছনে ফেলেছে ভৈরব: বাজারের নামকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষ, নিহত ৪, আহত শতাধিক মাঝের আলগা নদী এলাকায় বিজিবির অভিযানে ১০টি ভারতীয় গরু ও ইঞ্জিনচালিত নৌকা জব্দ রৌমারীতে মাদক ব্যবসায়ী পলাতক ৬০০ পিস ইয়াবা উদ্ধার বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” স্লোগানে পরিবেশ রক্ষায় কক্সবাজার জেলা পুলিশের বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ “অনিয়মের বিরুদ্ধে বড় অভিযান—একযোগে ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল” নালিতাবাড়ীতে পুলিশের অভিযানে ১৮০ বোতল ভারতীয় মদ জব্দ, আটক ২ নালিতাবাড়ীতে গভীর রাতে সড়ক দুর্ঘটনা অটোরিকশাচালক-যাত্রী নিহত কিশোরগঞ্জ জেলা ছাত্রশিবিরের নতুন সভাপতি মুজাহিদ বিল্লাহ, সেক্রেটারি আবু আহমেদ

নালিতাবাড়ীর ঈদগাহ মাঠে হামলা

  • আপডেট সময় : সোমবার, ২৩ মার্চ, ২০২৬
  • ৯১ বার দেখা হয়েছে

 

নালিতাবাড়ী শেরপুরে প্রতিনিধি

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পূর্ব ঘুঘড়াকান্দি গ্রামের ঈদগাহ মাঠে দুর্বৃত্তদের হামলায় পবিত্র ঈদের নামাজের আয়োজন ভন্ডুল হয়ে গেছে। ফলে নির্ধারিত স্থানে ঈদের জামাতে অংশ নিতে পারেননি মুসল্লিরা।

স্থানীয় সূত্রে জানা যায়, ঈদগাহ মাঠে নামাজ আদায়ের জন্য গতকাল রাতেই জামে মসজিদ প্রাঙ্গণে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়। তবে শনিবার ভোরে গ্রামবাসী মাঠে এসে দেখেন, দুর্বৃত্তরা রাতের আঁধারে মাঠে প্রবেশ করে ঈদগাহের তোড়ণ ভেঙে রাস্তার ওপর ফেলে রেখেছে।
একই সঙ্গে ডেকোরেটরের বিভিন্ন সামগ্রী ভাঙচুর করে মাঠজুড়ে ছড়িয়ে-ছিটিয়ে রাখা হয়েছে।

এ ঘটনায় এলাকাবাসী ও মুসল্লিদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা দ্রুত তদন্তের মাধ্যমে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

স্থানীয় জনপ্রতিনিধি কলসপাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন। অপরদিকে, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলিমও ঘটনার নিন্দা জানিয়ে জড়িতদের শাস্তির দাবি করেছেন।
এলাকাবাসীর দাবি, ভবিষ্যতে এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা প্রতিরোধে প্রশাসনের নজরদারি বাড়ানো এবং ঈদগাহসহ গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থানে নিরাপত্তা জোরদার করা জরুরি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর