সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
শিরোনাম :
কিশোরগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত গণভোটের রায়ের ভিত্তিতে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের অনলাইন জুয়ার বিরুদ্ধে কিশোরগঞ্জে পুলিশের বিশেষ অভিযান, আটক ২১ ডেঙ্গু প্রতিরোধে কিশোরগঞ্জ পৌরসভার পরিচ্ছন্নতা অভিযান কিশোরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান কারাবন্দি সাংবাদিকের মুক্তির দাবীতে মফস্বল সাংবাদিক ফোরামের মানববন্ধন শাহবাগে ১৩ দফা শিক্ষাদাবিতে ছাত্র মজলিসের জাতীয় ছাত্র কনভেনশন ছাত্র সংগঠনের ৯০ শতাংশ কাজ হওয়া উচিত পড়াশোনাকেন্দ্রিক: মামুনুল হক 6 Reasons Ontario’s Fair-Play Casinos Prefer Interac Casino Payments Over Cards বন্দরে চাঁদা না পেয়ে দোকানদার নারীকে কুপিয়ে জখম ও লুটপাট, থানায় অভিযোগ

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে চট্টগ্রামে ভয়াবহ জলাবদ্ধতা, পানিবন্দি সাড়ে চার লাখ মানুষ

  • আপডেট সময় : শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ৭২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক | নিউজ নগর

সাংবাদিক: আবুল বশার বাদশা
টানা ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে চট্টগ্রামের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সাতকানিয়া উপজেলা। এছাড়াও লোহাগাড়া, চন্দনাইশ, বাঁশখালী, চট্টগ্রাম মহানগরের আন্দরকিল্লা, টাইগারপাস, আগ্রাবাদ, বারেক বিল্ডিং, ইপিজেড, বন্দরটিলা, আলিশানগর কাঁচা বাজার গল্লি শ্রীপুর, হাসপাতাল গেট, আকমল আলী রোড ও কাঠগড়সহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।


পানিবন্দি হয়ে পড়েছেন হাজার হাজার পরিবার। অনেক এলাকায় ঘরবাড়ি, সড়ক ও ব্যবসাপ্রতিষ্ঠানে পানি ঢুকে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বন্ধ রয়েছে স্বাভাবিক যান চলাচল, দুর্ভোগে পড়েছেন কর্মজীবী মানুষ ও শিক্ষার্থীরা।
এদিকে, টানা বৃষ্টির কারণে বিভিন্ন এলাকায় মোবাইল নেটওয়ার্কে বিঘ্ন এবং বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় দুর্ভোগ আরও বেড়েছে। অনেক গ্রাম কার্যত যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে।


চট্টগ্রামের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা জানিয়েছেন, জেলার বিভিন্ন এলাকায় অন্তত সাড়ে চার লাখ মানুষ পানিবন্দি হয়ে আছেন। প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনীয় সহায়তা কার্যক্রম চলমান রয়েছে।
আবহাওয়া পরিস্থিতির উন্নতি না হলে বন্যা ও জলাবদ্ধতা আরও দীর্ঘস্থায়ী হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। প্রশাসন সবাইকে সতর্ক থাকার এবং প্রয়োজন ছাড়া ঝুঁকিপূর্ণ এলাকায় যাতায়াত না করার আহ্বান জানিয়েছে।
নিউজ নগর
সাংবাদিক: আবুল বশার বাদশা
চট্টগ্রাম

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর