বুধবার, ১৩ মে ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে বিদ্যালয়ের বারান্দা থেকে ইয়াবা ও নগদ টাকা উদ্ধার, আটক ২ ১১ মে ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে ময়মনসিংহে হাফেজে কুরআন সংবর্ধনা আন্তর্জাতিক নার্স দিবসে সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যালে জামায়াত নেতৃবৃন্দের শুভেচ্ছা নবযোগদানকারী ইউএনও মো. আব্দুল মালেকের সঙ্গে নালিতাবাড়ী উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা জুলাই জাদুঘর ভবিষ্যৎ প্রজন্মকে স্বৈরাচারবিরোধী সংগ্রামে অনুপ্রাণিত করবে: স্পীকার শহীদ মতিউর রহমান নিজামীর শাহাদাতবার্ষিকী উপলক্ষে পাবনায় ছাত্রশিবিরের আলোচনা সভা ও দোয়া মাহফিল নকলায় ভূসির বস্তার আড়ালে বিদেশি মদ পাচার, আটক ৩ কৃষকের ঘামঝরা পরিশ্রম অনুভব করতে ধান কাটলেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা নালিতাবাড়ীতে বোরো ধান-চাল সংগ্রহ কার্যক্রম উদ্বোধন কিশোরগঞ্জে ন্যায্যমূল্যে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম উদ্বোধন

তোপধ্বনি ও কুচকাওয়াজে কিশোরগঞ্জে মহান স্বাধীনতা দিবস উদযাপন

  • আপডেট সময় : শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ১২৮ বার দেখা হয়েছে

 

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি :যথাযোগ্য মর্যাদা, তোপধ্বনি ও বর্ণাঢ্য কুচকাওয়াজের মধ্য দিয়ে কিশোরগঞ্জে উদযাপিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিনের কর্মসূচির সূচনা করা হয়। পরে জেলা প্রশাসনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় উপস্থিত সবাই গভীর শ্রদ্ধায় জাতির সূর্যসন্তান বীর শহীদদের স্মরণ করেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, লাখো শহীদের রক্ত ও আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতা কোনোদিন ভোলার নয়। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বাঙালি জাতির ঐক্যবদ্ধ সংগ্রামের ফলেই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে। শহীদদের আত্মত্যাগ ইতিহাসে চিরঅম্লান হয়ে থাকবে এবং নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে।
শহীদদের স্মরণে জেলা পুলিশ কিশোরগঞ্জের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম, জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা, জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খান এবং পুলিশ সুপার ড. এস. এম. ফরহাদ হোসেন। এছাড়াও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা পুলিশের সদস্যবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে সকাল ৮টায় কিশোরগঞ্জ স্টেডিয়ামে এক বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত ও গীতা পাঠ করা হয়। এরপর বেলুন উড়ানো ও শান্তির প্রতীক সাদা পায়রা অবমুক্ত করা হয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, আইনশৃঙ্খলা বাহিনী ও স্বেচ্ছাসেবী সংগঠনের অংশগ্রহণে অনুষ্ঠিত এ কুচকাওয়াজে দেশাত্মবোধ, শৃঙ্খলা ও জাতীয় ঐক্যের চিত্র ফুটে ওঠে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর