বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
নকলায় ১০ হাজারের বেশি পরিবারের জন্য টিসিবি পণ্য বিক্রি কার্যক্রম চালু কিশোরগঞ্জে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত, কৃষি উন্নয়নে প্রযুক্তি ব্যবহারে গুরুত্বারোপ এসএসসি-দাখিল পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান শিক্ষাঙ্গনে সহিংসতার প্রতিবাদে রাজধানীতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ডেপুটি স্পীকারের সঙ্গে হাজং প্রতিনিধিদলের সাক্ষাৎ, উন্নয়ন প্রতিশ্রুতি নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা চট্টগ্রাম সিটি কলেজে হামলার প্রতিবাদে ছাত্রশিবিরের জরুরি সংবাদ সম্মেলন কুমিল্লার মুরাদনগরে সম্পত্তির লোভে বৃদ্ধা মাকে মারধরের হুমকি, আতঙ্কে ভুক্তভোগী সংরক্ষিত নারী আসনে ১১ দলীয় জোটের ১৩ প্রার্থী ঘোষণা নালিতাবাড়ীতে সরকারি বই বিক্রির অভিযোগে এক অফিস সহায়ক গ্রেপ্তার

ডেপুটি স্পীকারের সঙ্গে হাজং প্রতিনিধিদলের সাক্ষাৎ, উন্নয়ন প্রতিশ্রুতি

  • আপডেট সময় : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ৯ বার দেখা হয়েছে

ঢাকা, বুধবার: বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নেত্রকোনার কলমাকান্দা উপজেলার হাজং সম্প্রদায়ের একটি প্রতিনিধিদল। সংসদ ভবনে তাঁর কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতে সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১২ সদস্য অংশ নেন।

সাক্ষাৎকালে ডেপুটি স্পীকার প্রতিনিধিদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের সার্বিক খোঁজখবর নেন। তিনি বলেন, তাঁর নির্বাচনি এলাকায় বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সহাবস্থান বিদ্যমান। দেশের সর্বোচ্চ আইনসভা সম্পর্কে সাধারণ মানুষের প্রত্যক্ষ ধারণা বাড়াতে পর্যায়ক্রমে বিভিন্ন সম্প্রদায়ের মানুষকে সংসদ ভবন পরিদর্শনের সুযোগ করে দেওয়া হবে।

তিনি আরও জানান, এর আগে খ্রিষ্টান ও ইমাম প্রতিনিধিদল সংসদ ভবন পরিদর্শন করেছেন এবং ভবিষ্যতেও এ ধারাবাহিকতা বজায় থাকবে, যাতে সব সম্প্রদায়ের মানুষ সংসদ কার্যক্রম সম্পর্কে অবগত হতে পারেন।

এ সময় হাজং প্রতিনিধিদল সংসদ ভবনে আসার সুযোগ দেওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করে তাদের বিভিন্ন দাবি তুলে ধরে। দাবিগুলোর মধ্যে ছিল—পূজামণ্ডপ সংস্কার, বিশুদ্ধ পানির ব্যবস্থা, শিক্ষার্থীদের জন্য বৃত্তি, শিক্ষিত বেকারদের কর্মসংস্থান, মাতৃভাষা চর্চার সুযোগ এবং স্থানীয় অবকাঠামো উন্নয়ন।

জবাবে ডেপুটি স্পীকার বলেন, হাজং সম্প্রদায়ের সঙ্গে তাঁর দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে এবং তাদের কল্যাণে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। তিনি জানান, পিছিয়ে থাকা এ জনগোষ্ঠীর উন্নয়নে শিক্ষা, পানি সরবরাহ, মাতৃভাষা শিক্ষা ও ধর্মীয় শিক্ষার প্রসারে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। প্রয়োজনে ব্যক্তিগত তহবিল থেকেও সহায়তা দেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি।

এছাড়া তিনি স্থানীয় ব্রিজ, কালভার্ট ও সড়ক নির্মাণ এবং সংস্কারের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও জানান।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর