শনিবার, ০৯ মে ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনাম :
ইউক্রেন সীমান্তে ড্রোন হামলা: নিহত কিশোরগঞ্জের তরুণ রিয়াদ নকলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় নিহত মাহিন্দ্র চালক কসবায় বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত দলমত নির্বিশেষে সবার দোয়া চাইলেন কবির উদ্দিন ভূঁইয়া হালুয়াঘাটে ধান মাড়াইয়ের সময় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে স্পৃষ্ট, আহত ৩ ফুলেল শুভেচ্ছায় শেরপুরে বরণ করে নেওয়া হলো সংরক্ষিত আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কাকে নালিতাবাড়ীতে শিশুকন্যা হত্যাকাণ্ডে মরদেহ উদ্ধার, অভিযুক্ত পলাতক ও ৩ জন আটক শেরপুরে ডিবি পুলিশের অভিযানে অনলাইন জুয়াড়ি গ্রেফতার খান জাহান আলী থানা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ আনসার আলীর প্রায়ত দিবস ও প্রেসক্লাবের ১২তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন কিশোরগঞ্জে ছাত্রদলের নতুন কমিটি বাতিলের দাবিতে সড়ক অবরোধ, যান চলাচল ব্যাহত

দলমত নির্বিশেষে সবার দোয়া চাইলেন কবির উদ্দিন ভূঁইয়া

  • আপডেট সময় : শনিবার, ৯ মে, ২০২৬
  • ২২ বার দেখা হয়েছে

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ৭নং সুতারপাড়া ইউনিয়নের সর্বস্তরের জনগণের দোয়া ও সমর্থন চেয়েছেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও বিশিষ্ট ব্যবসায়ী-সমাজসেবক মো. কবির উদ্দিন ভূঁইয়া। তিনি দলমত নির্বিশেষে সকল মানুষের পাশে থেকে একটি উন্নত ও মাদকমুক্ত ইউনিয়ন গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন।
জানা যায়, দীর্ঘদিন ধরে সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত রয়েছেন কবির উদ্দিন ভূঁইয়া। বিভিন্ন সময় অসহায় মানুষের সহযোগিতা, কৃষক-শ্রমিকদের পাশে দাঁড়ানো এবং এলাকার উন্নয়নমূলক কাজে অংশগ্রহণের কারণে ইউনিয়নবাসীর কাছে তিনি পরিচিত মুখ হিসেবে পরিচিতি লাভ করেছেন।
সম্প্রতি ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও শুভেচ্ছা বিনিময়কালে তিনি সাধারণ মানুষের কাছে দোয়া ও সমর্থন কামনা করেন। এ সময় স্থানীয় লোকজনের সঙ্গে মতবিনিময় করেন এবং এলাকার বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলেন।


মো. কবির উদ্দিন ভূঁইয়া বলেন, “দলমত নির্বিশেষে আমি সবার দোয়া চাই। আমি সবসময় সাধারণ মানুষের পাশে থাকতে চাই। সুতারপাড়া ইউনিয়নের কৃষক-শ্রমিকসহ সব শ্রেণি-পেশার মানুষের কল্যাণে কাজ করবো। ইউনিয়নের রাস্তাঘাটের সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হবে এবং মাদকের বিরুদ্ধে কঠোরভাবে কাজ করা হবে।”
তিনি আরও বলেন, “জনগণের ভালোবাসা ও সমর্থন পেলে একটি আধুনিক, সুন্দর ও শান্তিপূর্ণ ইউনিয়ন গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করবো।”
স্থানীয়দের মতে, দীর্ঘদিন ধরে সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় থাকায় ইউনিয়নের তরুণ ও সাধারণ মানুষের মধ্যে ইতোমধ্যে ইতিবাচক সাড়া ফেলেছেন সম্ভাব্য এই চেয়ারম্যান প্রার্থী।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর