মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
জমি দখলকে কেন্দ্র করে শ্রীবরদীতে ভয়াবহ সংঘর্ষ, নিহত১ আহত ১৫ মাদক ও অপরাধ দমনে কিশোরগঞ্জে পুলিশের ব্যাপক অভিযান, আটক ৯০ কটিয়াদীতে ব্যবসা প্রতিষ্ঠানে মিলল ব্যবসায়ীর গলিত মরদেহ বাংলাদেশে ২৮ মে পবিত্র ঈদুল আজহা উদযাপন নালিতাবাড়ীতে টয়লেট থেকে শিশুর মরদেহ উদ্ধারের ঘটনায় মূল অভিযুক্ত বিল্লাল গ্রেফতার সিঙ্গাপুরের হাইকমিশনারের সঙ্গে বিরোধীদলীয় নেতার সৌজন্য সাক্ষাৎ, গণতন্ত্র ও অর্থনীতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা নালিতাবাড়ী-হালুয়াঘাট সীমান্তে বিজিবির অভিযান, ৩৯৩ বোতল ভারতীয় মদ উদ্ধার কোদাল হাতে মাঠে এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ, বাউফলে খাল পুনঃখনন কাজের উদ্বোধন নালিতাবাড়ীতে স্কুল শিক্ষার্থীর সাইকেল চুরি, কয়েক ঘণ্টার মধ্যেই চোর আটক কিশোরগঞ্জে গৃহবধূর মৃত্যু ঘিরে রহস্য, প্রধান শিক্ষকের বিরুদ্ধে হত্যা মামলা

বাংলাদেশে ২৮ মে পবিত্র ঈদুল আজহা উদযাপন

  • আপডেট সময় : সোমবার, ১৮ মে, ২০২৬
  • ২২ বার দেখা হয়েছে

বাংলাদেশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ১৪৪৭ হিজরি সনের জিলহজ মাস। সেই হিসেবে আগামী ২৮ মে দেশে উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা।

সোমবার সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত জানানো হয়। সভা শেষে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ জানান, দেশের বিভিন্ন স্থানে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে।

অন্যদিকে, সৌদি আরবেও জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় দেশটিতে সোমবার থেকে মাস গণনা শুরু হয়েছে। সে অনুযায়ী, ২৬ মে পালিত হবে আরাফাত দিবস এবং ২৭ মে উদযাপিত হবে ঈদুল আজহা।

এছাড়া তুরস্ক, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়াসহ আরও কয়েকটি মুসলিমপ্রধান দেশও একই তারিখে ঈদুল আজহার ঘোষণা দিয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর