শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
শিরোনাম :
মরিচপুরান ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাসুদ পারভেজ তালুকদারের মতবিনিময় সভা অনুষ্ঠিত মুরাদনগরে শিক্ষার্থীদের বিজ্ঞানভিত্তিক প্রকল্প ও স্টার্টআপ ভাবনার প্রদর্শনী আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন: মারিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মুহাম্মদ সাদিকুল ইসলাম সাদেক জিসান আহমেদের সন্ধানের দাবিতে কুমিল্লায় ছাত্রশিবিরের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি ‘অধিক ঋণনির্ভর, উচ্চাভিলাষী ও লুটপাটের বাজেট’— সরকারের প্রস্তাবিত বাজেটের তীব্র সমালোচনায় জামায়াত ভোরের আগুনে ছাই হলো স্বপ্ন, রৌমারীর শাপলা চত্বরে পুড়ে গেল একাধিক ব্যবসা প্রতিষ্ঠান নালিতাবাড়ী সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে দুই বাংলাদেশি আটক আসন্ন ইউপি নির্বাচনকে ঘিরে ঘাগড়া ইউনিয়নে জনমনে আলোচনার কেন্দ্রবিন্দু এরশাদুল হক এরশাদ কিশোরগঞ্জে শিক্ষার্থীদের নিয়ে মাদক, বাল্যবিবাহ ও সাইবার অপরাধ প্রতিরোধে পুলিশ সুপারের মতবিনিময় সভা গণবিরোধী ২০২৬-২৭ বাজেটের প্রতিবাদে রাজধানীতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

শোলাপুকুরিয়া ইসলামি সমাজ সেবা যুব উন্নয়ন পরিষদের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • আপডেট সময় : রবিবার, ৩১ মে, ২০২৬
  • ৩২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক, মুরাদনগর:

কুমিল্লার মুরাদনগর উপজেলার শোলাপুকুরিয়া ইসলামি সমাজ সেবা যুব উন্নয়ন পরিষদের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক কামরুল হাসান সোহেল ভূইয়া। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেয়ারম্যান আবু কালাম আজাদ। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জাহাঙ্গীর আলম।

অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্য, শুভাকাঙ্ক্ষী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও তরুণ সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বক্তারা তাদের বক্তব্যে বলেন, প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি সমাজসেবা, মানবকল্যাণ, শিক্ষা সহায়তা এবং যুবসমাজকে নৈতিক মূল্যবোধে উদ্বুদ্ধ করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

প্রধান অতিথি কামরুল হাসান সোহেল ভূইয়া বলেন, যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে সামাজিক সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রমের সফলতা কামনা করেন।

চেয়ারম্যান আবু কালাম আজাদ সংগঠনের বিভিন্ন সমাজসেবামূলক উদ্যোগের প্রশংসা করে বলেন, তরুণদের নেতৃত্বে পরিচালিত এ ধরনের সংগঠন সমাজ উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।

সভাপতি জাহাঙ্গীর আলম সংগঠনের আট বছরের পথচলা, অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। তিনি সংগঠনের সকল সদস্য, উপদেষ্টা ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানের একপর্যায়ে প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং সংগঠনের বিভিন্ন সদস্যদের সম্মাননা স্মারক (ক্রেস্ট) প্রদান করা হয়। পাশাপাশি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের সদস্যদের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর