ঢাকা, ৩ জুন ২০২৬:
ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) বাঁধ এলাকার উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন এবং সংশ্লিষ্ট অবকাঠামোগত বিষয় নিয়ে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ জুন) বিকেলে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
সভায় ডিএনডি এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা, পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নয়ন, অবকাঠামো সংস্কার এবং এলাকার বাসিন্দাদের জীবনমান উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয়। সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন এবং বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা উপস্থাপন করেন।
এ সময় ডিএনডি এলাকার সমস্যা দ্রুত সমাধানে সমন্বিত উদ্যোগ গ্রহণ এবং চলমান প্রকল্পগুলোর অগ্রগতি ত্বরান্বিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।