বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোরগঞ্জ শহরে ফুটপাত দখলমুক্ত করতে জেলা পুলিশের বিশেষ অভিযান ধামগড়ে গ্রাম আদালত সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত। বন্দরে ৬ ফার্মেসিকে ১৮ হাজার টাকা জরিমানা জাতিসংঘ শান্তিরক্ষী দিবসে আহত ও শহীদ পরিবারের হাতে সম্মাননা তুলে দিলেন তারেক রহমান কিশোরগঞ্জে যুবদলের আনন্দ মিছিল, নেতাকর্মীদের উৎসবমুখর অংশগ্রহণ অপরাধের স্বর্গ রাজ্য বন্দর আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি নিয়ে প্রস্ন জনমনে নারায়ণগঞ্জের সিটি কর্পোরেশনের বর্জ ব্যবস্থাপনার কাজে নিয়োজিত ট্রাক চাপায় ছাএদল ও যুবদলের দুই নেতার মৃত্যু নারী ফুটবলার ঋতুপর্ণা চাকমার গৃহ নির্মাণে আর্থিক সহায়তা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেবিদ্বারের ১৫২ শিক্ষার্থীর জাতীয় সংসদ ভবন পরিদর্শন, উপহার দিলেন এমপি হাসনাত আবদুল্লাহ ঢাকায় মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সৌজন্য সাক্ষাৎ

কিশোরগঞ্জ শহরে ফুটপাত দখলমুক্ত করতে জেলা পুলিশের বিশেষ অভিযান

  • আপডেট সময় : বুধবার, ১০ জুন, ২০২৬
  • ২২ বার দেখা হয়েছে

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:

কিশোরগঞ্জ জেলা শহরকে যানজটমুক্ত, সুশৃঙ্খল ও জনবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে জেলা পুলিশের উদ্যোগে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।
বুধবার (১০ জুন) কিশোরগঞ্জের পুলিশ সুপারের নির্দেশনায় জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও ফুটপাতে এ অভিযান পরিচালিত হয়।


অভিযানের অংশ হিসেবে কালীবাড়ি মুক্তমঞ্চ থেকে রথখলা, তেরিপট্টি মোড় হয়ে জাহাঙ্গীর মোড় পর্যন্ত প্রধান সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা এবং দোকানের সীমানা অতিক্রম করে রাখা বিভিন্ন মালামাল অপসারণ করা হয়। এতে পথচারীদের চলাচলের পথ উন্মুক্ত হয় এবং যানবাহন চলাচলে স্বস্তি ফিরে আসে।

জনস্বার্থে পরিচালিত এ অভিযানের নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) নাজমুস সাকিব খান, পিপিএম। তিনি ব্যবসায়ীদের ফুটপাত দখলমুক্ত রাখার আহ্বান জানান এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেন।
অভিযানে কিশোরগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটবৃন্দ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), কিশোরগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ, জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও উপস্থিত থেকে অভিযানের কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

জেলা পুলিশ জানিয়েছে, নগরীর শৃঙ্খলা বজায় রাখা, যানজট হ্রাস এবং সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর