শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মরিচপুরান ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাসুদ পারভেজ তালুকদারের মতবিনিময় সভা অনুষ্ঠিত মুরাদনগরে শিক্ষার্থীদের বিজ্ঞানভিত্তিক প্রকল্প ও স্টার্টআপ ভাবনার প্রদর্শনী আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন: মারিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মুহাম্মদ সাদিকুল ইসলাম সাদেক জিসান আহমেদের সন্ধানের দাবিতে কুমিল্লায় ছাত্রশিবিরের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি ‘অধিক ঋণনির্ভর, উচ্চাভিলাষী ও লুটপাটের বাজেট’— সরকারের প্রস্তাবিত বাজেটের তীব্র সমালোচনায় জামায়াত ভোরের আগুনে ছাই হলো স্বপ্ন, রৌমারীর শাপলা চত্বরে পুড়ে গেল একাধিক ব্যবসা প্রতিষ্ঠান নালিতাবাড়ী সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে দুই বাংলাদেশি আটক আসন্ন ইউপি নির্বাচনকে ঘিরে ঘাগড়া ইউনিয়নে জনমনে আলোচনার কেন্দ্রবিন্দু এরশাদুল হক এরশাদ কিশোরগঞ্জে শিক্ষার্থীদের নিয়ে মাদক, বাল্যবিবাহ ও সাইবার অপরাধ প্রতিরোধে পুলিশ সুপারের মতবিনিময় সভা গণবিরোধী ২০২৬-২৭ বাজেটের প্রতিবাদে রাজধানীতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

জিসান আহমেদের সন্ধানের দাবিতে কুমিল্লায় ছাত্রশিবিরের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি

  • আপডেট সময় : শুক্রবার, ১২ জুন, ২০২৬
  • ১৮ বার দেখা হয়েছে

কুমিল্লা জেলা পশ্চিম শাখার সাবেক সভাপতি ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক সম্পাদক জিসান আহমেদের সন্ধানের দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুমিল্লা জেলা উত্তর শাখা।

এসময় নেতাকর্মীরা জিসান আহমেদের নিখোঁজ হওয়ার ঘটনায় প্রশাসনের রহস্যজনক ভূমিকার প্রতিবাদ জানান এবং অবিলম্বে তার সন্ধান ও নিরাপদে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানান।

বিক্ষোভ মিছিলটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে অবস্থান কর্মসূচিতে মিলিত হয়। কর্মসূচিতে বক্তারা বলেন, জিসান আহমেদের নিখোঁজ হওয়ার ঘটনায় প্রশাসনের ভূমিকা প্রশ্নবিদ্ধ। বিষয়টির সুষ্ঠু তদন্ত করে দ্রুত তার অবস্থান সম্পর্কে জাতির সামনে সত্য তুলে ধরতে হবে।

নেতৃবৃন্দ আরও বলেন, জিসান আহমেদকে খুঁজে বের করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ না করা হলে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে। তারা প্রশাসনের প্রতি দায়িত্বশীল আচরণ ও জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানান।

কর্মসূচিতে ছাত্রশিবিরের জেলা ও বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন এবং জিসান আহমেদের দ্রুত সন্ধান কামনা করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর