রবিবার, ২৮ জুন ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
ছয় মাস পর পাগলা মসজিদের ১৩ দানবাক্সে মিলল ১৫ কোটি ৯০ লাখ টাকা গণভোটের গণরায় বাস্তবায়ন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে ময়মনসিংহে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ দীর্ঘদিন ধরে অসুস্থ সাংবাদিক আসিফ, সকলের নিকট দোয়া প্রার্থনা ৬ মাস পর পাগলা মসজিদের ১৩ দানবাক্সে মিলল ৪৩ বস্তা টাকা, চলছে গণনা কুলাউড়ায় সীমান্তে নি/হত মুজিব আলীর পরিবারের পাশে নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলম কিশোরগঞ্জে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফর: অর্থনীতি, কূটনীতি ও বৈশ্বিক অংশীদারিত্বে নতুন অধ্যায়ের সূচনা নবীন শিক্ষার্থীদের বরণে উৎসবমুখর সফর আলী কলেজ আন্তঃজেলা বাস টার্মিনালের কাজ ছয় মাসে সম্পন্ন হবে: সড়ক ও সেতু প্রতিমন্ত্রী ভূমি সেবা সহজীকরণ ও রাজস্ব আদায় বৃদ্ধিতে কিশোরগঞ্জে কর্মশালা

স্পিকারের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

  • আপডেট সময় : বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ১৪ বার দেখা হয়েছে

ঢাকায় নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত কিম জি-জুন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বুধবার জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক, অর্থনৈতিক সহযোগিতা এবং সংসদীয় কূটনীতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সাক্ষাৎকালে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, গত দুই দশকে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে অর্থনৈতিক এবং কৌশলগত সম্পর্ক উল্লেখযোগ্যভাবে সম্প্রসারিত হয়েছে। বাণিজ্য, বিনিয়োগ, শ্রমবাজার, প্রযুক্তি স্থানান্তর এবং অবকাঠামো উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ খাতে দুই দেশের সংসদীয় যোগাযোগ ইতিবাচক ভূমিকা রেখে চলেছে।

তিনি জানান, বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে কমপ্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ অ্যাগ্রিমেন্ট (সিইপিএ) নিয়ে চলমান আলোচনা ভবিষ্যতে অর্থনৈতিক সম্পর্ককে আরও শক্তিশালী করবে। একই সঙ্গে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ইলেকট্রনিক পণ্যের শুল্ক সুবিধার বিষয় উল্লেখ করে তিনি বাংলাদেশে ইলেকট্রনিক শিল্পের বিকাশে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগ ও প্রযুক্তিগত সহায়তা কামনা করেন।

দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত কিম জি-জুন বাংলাদেশে কার্যক্রম পরিচালনাকারী কোরিয়ান প্রতিষ্ঠানগুলোর জন্য সরকারের সহযোগিতা অব্যাহত রাখার অনুরোধ জানান। তিনি জাতীয় যন্ত্রপাতি পরিচিতি নিবন্ধন (এনইআইআর) কার্যক্রম বাস্তবায়নে বাংলাদেশের সহযোগিতার প্রত্যাশাও ব্যক্ত করেন।

স্পিকার কোরিয়ায় কর্মরত বাংলাদেশি শ্রমিকদের কল্যাণে দক্ষিণ কোরিয়া সরকারের সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি মানবসম্পদ উন্নয়ন, জনশক্তি বিনিময় এবং আন্তঃসংসদীয় সহযোগিতার ক্ষেত্র আরও সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করেন।

বৈঠকে স্পিকার ভোলার গ্যাসক্ষেত্র থেকে গ্যাস উত্তোলন এবং ইউরিয়া সার কারখানা স্থাপনে দক্ষিণ কোরিয়ার সম্ভাব্য সহযোগিতার বিষয়ও তুলে ধরেন।

সাক্ষাৎকালে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়াসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর