বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ডাকসুর প্রকাশনায় শহিদ ওসমান হাদির ৪৪ বক্তব্যের সংকলন ‘বারুদমাখা কথামালা’ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিরাতুন্নবী অনুষ্ঠানমালার উদ্বোধন করলেন রাষ্ট্রপতি বিরোধীদলীয় নেতার সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ রাষ্ট্রপতির সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ডাকসুর ৫ দফা দাবিতে প্রশাসনকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম নালিতাবাড়ীতে পৃথক ঘটনায় একই দিনে ৪ মৃত্যু নালিতাবাড়ীতে নিখোঁজের ১২ ঘণ্টা পর পুকুরে মিলল দুই শিশুর মরদেহ ভৈরবে যুবলীগ নেতা আল-আমিন সৈকতকে কুপিয়ে হত্যা ১১ দলীয় ঐক্যের বৈঠক: ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চের ঘোষণা হালুয়াঘাটে ১৫০ পিস ইয়াবাসহ নালিতাবাড়ীর শ্রমিকদল নেতা গ্রেপ্তার

ডাকসুর প্রকাশনায় শহিদ ওসমান হাদির ৪৪ বক্তব্যের সংকলন ‘বারুদমাখা কথামালা’

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ১৪ বার দেখা হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জুলাই শহিদ স্মৃতি ভবন অডিটোরিয়ামে ডাকসু প্রকাশিত শহিদ শরিফ ওসমান হাদির ৪৪টি বক্তব্যের সংকলন ‘বারুদমাখা কথামালা’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।

হাদির চিন্তা, রাজনৈতিক বক্তব্য ও বাংলাদেশপন্থী রাজনীতির দর্শন সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই গ্রন্থটি প্রকাশ করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দৈনিক আমার দেশ সম্পাদক ড. মাহমুদুর রহমান। এ ছাড়া উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ, মারদিয়া মমতাজ, ডা. মাহমুদা মিতু, ডেইলি ওয়াদাহ সম্পাদক ও সাবেক প্রেস সচিব শফিকুল আলম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জহিরুল ইসলাম, ডাকসু ভিপি সাদিক কায়েম, জিএস এস এম ফরহাদ, ইনকিলাব মঞ্চের আব্দুল্লাহ আল জাবের ও ফাতিমা তাসনিম জুমাসহ ডাকসু ও বিভিন্ন হল সংসদের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, শহিদ ওসমান হাদির হত্যাকাণ্ডে অভিযুক্তদের ভারতে অবস্থানের প্রসঙ্গে খুনিদের আশ্রয় দিয়ে ভারতও একটি জটিল পরিস্থিতিতে পড়েছে। তাদের অন্য দেশে হস্তান্তর করলে ভারতের সমর্থকদের একটি অংশ ক্ষুব্ধ হতে পারে, আবার বাংলাদেশে ফিরিয়ে না দিলে তা বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষার বিপরীতে অবস্থান নেওয়া হয়।

তিনি আরও বলেন, শহিদ ওসমান হাদি চলে গেছেন, কিন্তু তাঁর রেখে যাওয়া বাংলাদেশপন্থী রাজনীতির চিন্তা ও লড়াই মানুষের মধ্যে আরও গভীরভাবে ছড়িয়ে পড়ছে। ‘বারুদমাখা কথামালা’ সেই চিন্তা ও দর্শন আগামী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার একটি গুরুত্বপূর্ণ প্রয়াস।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর