শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
শিরোনাম :
অর্থসংকটে থমকে যাচ্ছিল চিকিৎসক হওয়ার স্বপ্ন, ফাতেমার পাশে প্রধানমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির চতুর্থ বৈঠক অনুষ্ঠিত জাতীয় কবি কাজী নজরুলের সমাধিতে রিজভীকে নিয়ে ঢাবি ছাত্রদলের শ্রদ্ধা ধর্মীয় আবহে কটিয়াদী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত ডাকসুর প্রকাশনায় শহিদ ওসমান হাদির ৪৪ বক্তব্যের সংকলন ‘বারুদমাখা কথামালা’ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিরাতুন্নবী অনুষ্ঠানমালার উদ্বোধন করলেন রাষ্ট্রপতি বিরোধীদলীয় নেতার সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ রাষ্ট্রপতির সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ডাকসুর ৫ দফা দাবিতে প্রশাসনকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম নালিতাবাড়ীতে পৃথক ঘটনায় একই দিনে ৪ মৃত্যু

ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির চতুর্থ বৈঠক অনুষ্ঠিত

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ১৭ বার দেখা হয়েছে

ঢাকা, ২৭ আগস্ট ২০২৬: জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির চতুর্থ বৈঠকে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের সময়সূচি ও কার্যক্রম নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয়। এতে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান, বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানসহ কমিটির সদস্যরা অংশ নেন।

বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, সরকারি ছুটির দিন এবং ৩১ আগস্ট ও ১ সেপ্টেম্বর ছাড়া প্রতিদিন বিকেল ৩টায় অধিবেশন বসবে। আগামী ১০ সেপ্টেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শেষ করার সিদ্ধান্ত হয়েছে।

প্রয়োজনে অধিবেশনের সময় ও কার্যদিবস পরিবর্তনের ক্ষমতা স্পিকারকে দেওয়া হয়েছে।

এ অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য ১৪২টি এবং অন্যান্য মন্ত্রীর জন্য ২ হাজার ৬৭৬টিসহ মোট ২ হাজার ৮১৮টি প্রশ্ন জমা পড়েছে। এছাড়া মনোযোগ আকর্ষণের ৮১টি এবং সিদ্ধান্ত প্রস্তাবের ২৪৯টি নোটিশ পাওয়া গেছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর