বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
শিরোনাম :
রৌমারীতে কম্পিউটার ও নেটওয়ার্কিং প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন সাংবাদিকদের সঙ্গে কিশোরগঞ্জ স্বাস্থ্য বিভাগের মতবিনিময়, অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস বর্ণাঢ্য র‍্যালিতে কিশোরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নালিতাবাড়ীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে হাজী ফরহাদের বর্ণাঢ্য শোভাযাত্রা কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা প্রতিবন্ধকতা থামাতে পারেনি ইব্রাহিমকে—লাঠিতে ভর দিয়ে গানই যার বেঁচে থাকার অবলম্বন নজরুল বর্ষ উপলক্ষে কিশোরগঞ্জে জাতীয় সাংস্কৃতিক অনুষ্ঠান নবীগঞ্জ মেলায় ছাত্রদল নেতা জিসান ও ইশানের ওপর হামলার কটিয়াদীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শিশুসহ একই পরিবারের ৩ জনের বগাদিয়ায় মিনি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন, খালেদ হাসান জুম্মন চেয়ারম্যান পদপ্রার্থী ৮ নং মারিয়া ইউনিয়ন পরিষদ

রৌমারীতে কম্পিউটার ও নেটওয়ার্কিং প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন

  • আপডেট সময় : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮ বার দেখা হয়েছে

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:

​যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে টেকাব (২য় পর্যায়) শীর্ষক প্রকল্পের অধীনে আইসিটি ট্রেনিং ভ্যানের মাধ্যমে কম্পিউটার ও নেটওয়ার্কিং প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার ১ সেপ্টেম্বর ২০২৬ রৌমারী উপজেলা পরিষদ চত্বরে এই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করা হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রৌমারী উপজেলার নির্বাহী অফিসার মোঃ মাহবুবুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জনাব মোঃ আমিনুল ইসলাম। এসময় আরও যারা উপস্থিত ছিলেন, রৌমারী থানার অফিসার ইনচার্জ কাওসার আলী, উপজেলা কৃষি অফিসার মাহবুবুল আলম বসুনিয়া, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো: মহিল আল মোস্তাকুর, উপজেলা ভেটেরিনারি সার্জন রুবেল হোসেনসহ আরও অনেকে।

​এই প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে রৌমারী উপজেলার শিক্ষিত বেকার যুবকদের প্রযুক্তিগত দক্ষতায় সমৃদ্ধ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। দুই মাস মেয়াদী এই প্রশিক্ষণ চলবে সেপ্টেম্বর এবং অক্টোবর ২০২৪ পর্যন্ত। এই কর্মসূচির মাধ্যমে প্রশিক্ষিত যুবকরা যাতে কর্মসংস্থানের সুযোগ পায় এবং সমাজের উন্নয়নে অবদান রাখতে পারে তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের কথাও জানানো হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর