মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
শিরোনাম :
কৃতী শিক্ষার্থীদের উৎসাহিত করতে কিশোরগঞ্জে ছাত্রশিবিরের সংবর্ধনা নারায়ণগঞ্জ চাষাড়ায় শুভ হত্যায় গ্রেফতার “৩ দেশের প্রথম শতভাগ রোভার জেলা কিশোরগঞ্জ, ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কিশোরগঞ্জ চেম্বার অব কমার্সের ৩৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত বিএনপির ওয়ার্ড সভাপতি ৪৭০ পিস ইয়াবাসহ আটক ফেনীতে ১১ দলীয় ঐক্যের লংমার্চের পথসভায় জনসমাগম বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধানমন্ত্রী: তারেক রহমান নারায়ণগঞ্জে ১১ দলীয় ঐক্যের লংমার্চের পথসভা অনুষ্ঠিত কুমিল্লায় লংমার্চে জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, ঐক্যের আহ্বান নাসীরুদ্দীন পাটওয়ারীর জনগণের অধিকার আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: ডা. শফিকুর রহমান

কৃতী শিক্ষার্থীদের উৎসাহিত করতে কিশোরগঞ্জে ছাত্রশিবিরের সংবর্ধনা

  • আপডেট সময় : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৪ বার দেখা হয়েছে

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:

কিশোরগঞ্জে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত পাঁচ শতাধিক কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট, শিক্ষা সামগ্রী ও উপহার তুলে দেন অতিথিরা।
সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে কিশোরগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জেলা ছাত্রশিবিরের সভাপতি মুজাহিদ বিল্লাহর সভাপতিত্বে এবং সেক্রেটারি আবু আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনটির সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. জাহিদুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মো. রমজান আলী, জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য কর্নেল (অব.) ডা. জেহাদ খান, জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা মোহাম্মদ আজিজুল হক, সাবেক নায়েবে আমীর অধ্যাপক মোসাদ্দেক ভূইয়া, সাবেক এমপি মেজর (অব.) আখতারুজ্জামানসহ ছাত্রশিবির ও জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফলের মধ্যে সীমাবদ্ধ না থেকে নৈতিকতা, আদর্শ ও দেশপ্রেমে নিজেদের গড়ে তুলতে হবে। ভবিষ্যতে তারা দেশের উন্নয়ন ও কল্যাণে ভূমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তারা।
শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ছাত্রশিবির ও জামায়াতের নেতাকর্মী, অভিভাবক এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর