রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
হাসপাতাল থেকে ফেরার পথে দ্রুতগতির মোটরসাইকেল এর ধাক্কায় ৬ মাসের শিশুর মৃত্যু নালিতাবাড়ী সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, তিন শিশুসহ ৬ ভারতীয় নাগরিক আটক ৩ লাখ টাকা নিয়ে ২ জনকে ছাড়ার বিষয়টি মিথ্যা, ধৃতদের আদালতে প্রেরন করেছি: এসআই মনোয়ার বৈঠা-লগি উদ্ধারের পরদিনই ওসি ও থানা জ্বালিয়ে দেওয়ার হুমকি, কটিয়াদীতে চাঞ্চল্য বন্দরে ৩ লাখে ২ মাদক ব্যাবসায়ীর মুক্তি নারায়ণগঞ্জের ফতুল্লায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ ও হামলার ভিডিও ধারণ করতে গিয়ে আবু ইউসুফ (২৫) নামের এক গাড়িচালককে কুপিয়ে হত্যার অভিযোগ কিশোরগঞ্জে কৃষকদের হাতে রবি ফসলের প্রণোদনা তুলে দিলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম কিশোরগঞ্জে নিরাপত্তা জোরদারে সিসি ক্যামেরা ও KCLC সার্ভার স্টেশনের উদ্বোধন জনগণের স্বপ্ন পূরণে বলিষ্ঠ কণ্ঠস্বর আনিছ, ইউপি সদস্য থেকে চেয়ারম্যানের চেয়ারে দেখতে চান ইউনিয়নবাসী কিশোরগঞ্জে জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত, অংশ নিলেন ৮ শতাধিক সদস্য

নালিতাবাড়ী সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, তিন শিশুসহ ৬ ভারতীয় নাগরিক আটক

  • আপডেট সময় : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ৬ বার দেখা হয়েছে

‎
‎শেরপুর জেলা প্রতিনিধি
‎
‎শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে তিন শিশুসহ ছয় ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
‎
‎শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে উপজেলার পানিহাতা মিশনের পূর্বদিকে ফেকামারী সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাঁদের আটক করে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)। পরে একই দিন রাতে আটক ব্যক্তিদের নালিতাবাড়ী থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
‎
‎বিজিবি সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে পানিহাতা ফেকামারী সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিলেন ওই ছয়জন। এ সময় বিজিবির সদস্যরা অভিযান চালিয়ে তাঁদের আটক করেন।
‎
‎আটক ব্যক্তিরা হলেন—আবিদ মুক্তি (২৬), আনোয়ারা (২০), তাঁদের সন্তান আকিব, নুরজাহান খাতুন, সাকিব হাসান শেখ (২) ও রাকিব হাসান (৮)।বিজিবি জানায়, আটক ছয়জনই ভারতের পশ্চিমবঙ্গের হুগলি জেলার ডানকুনি থানার মনুহারপুর মল্লিকপাড়া এলাকার বাসিন্দা।
‎
‎প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা জানান, ২০২৪ সালে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেছিলেন। পরে শুক্রবার পুনরায় ভারতে ফেরার উদ্দেশ্যে সীমান্ত অতিক্রমের চেষ্টা করলে বিজিবির অভিযানে আটক হন।
‎
‎এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাঁদের নালিতাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।
‎

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর