রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কালেমাখচিত পতাকা হাতে নকলায় ছাত্র-জনতার বর্ণাঢ্য মিছিল দানাপাটুলি ইউনিয়নে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত কিশোরগঞ্জে শতভাগ স্বচ্ছতা ও মেধার ভিত্তিতে শুরু হলো ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ কার্যক্রম নালিতাবাড়ীতে র‌্যাবের অভিযানে ১১৯ বোতল ভারতীয় বিদেশি মদ উদ্ধার নেত্রকোনায় ষাঁড়ের লড়াইয়ের আসর থেকে ১৫ জুয়াড়ি আটক, নগদ টাকা ও গাড়ি জব্দ আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় ইসলামাবাদ সফরে ছাত্রশিবির সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম হাওরে মাছ ধরা নিষিদ্ধে অভিযান, প্রায় ১৫টি জাল পুড়িয়ে ধ্বংস কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নারী চিকিৎসক হেনস্তার অভিযোগ, পাল্টাপাল্টি দাবিতে চাঞ্চল্য হামলা-ভাঙচুরের প্রতিবাদে কিশোরগঞ্জে মুক্তিযোদ্ধা সন্তান সংসদের স্মারকলিপি প্রদান সীমান্ত হত্যা ও পুশইনের প্রতিবাদে শাহবাগে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ সমাবেশ

মধুটিলা ইকোপার্ক ইজারা গ্রহণ উপলক্ষে নালিতাবাড়ীতে ইফতার ও দোয়া মাহফিল

  • আপডেট সময় : বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ৩৫ বার দেখা হয়েছে
মধুটিলা ইকোপার্ক ইজারা উপলক্ষে নালিতাবাড়ীতে ইফতার ও দোয়া মাহফিল
শেরপুরের নালিতাবাড়ীতে মধুটিলা ইকোপার্ক ইজারা উপলক্ষে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলের দৃশ্য।
তানিম আহমেদ, নালিতাবাড়ী প্রতিনিধি।

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার অন্যতম আকর্ষণীয় বিনোদন কেন্দ্র মধুটিলা ইকোপার্ক নতুন বাংলা জন্য ইজারা প্রদান করা হয়েছে। এই উপলক্ষে সোমবার (২৪ মার্চ) বিকেলে ইকোপার্কের মহুয়া গেস্ট হাউস চত্বরে এক শুভ উদ্বোধন, দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

নালিতাবাড়ী কনস্ট্রাকশনের স্বত্বাধিকারী ও পোড়াগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি মজিবুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টার সহকারী একান্ত সচিব আশিকুর রহমান সামি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক নুরুল আমীন, সাবেক যুগ্ম আহবায়ক ইউনুছ আলী দেওয়ান, কামরুল ইসলাম বিএসসি ও আশরাফ আলী। নালিতাবাড়ী উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ নুরুল আমিন এবং যুগ্ম আহ্বায়ক জনাব ইউনুস আলী দেওয়ান।

অন্যান্যদের মধ্যে মধুটিলা রেঞ্জ কর্মকর্তা দেওয়ান আলী, পোড়াগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক উমর ফারুক, সাংগঠনিক সম্পাদক আনছারুল হক, নন্নী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রাজনৈতিক নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

ইফতার মাহফিলের পূর্বে দোয়া অনুষ্ঠিত হয় এবং নতুন ইজারাদার আনুষ্ঠানিকভাবে ইকোপার্কের দায়িত্ব গ্রহণ করেন। অনুষ্ঠানে বক্তারা মধুটিলা ইকোপার্কের উন্নয়ন ও সৌন্দর্য্য রক্ষায় সকলের সহযোগিতা কামনা করেন

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর