বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ছাত্রশিবিরের ‘অদম্য জুলাই’ মিছিল অনুষ্ঠিত জনগণের সেবায় নিজেকে উৎসর্গ করতে চান ২ নং মেদনী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোঃ মোখলেছুর রহমান ব্রাহ্মণবাড়িয়াকে পিছনে ফেলেছে ভৈরব: বাজারের নামকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষ, নিহত ৪, আহত শতাধিক মাঝের আলগা নদী এলাকায় বিজিবির অভিযানে ১০টি ভারতীয় গরু ও ইঞ্জিনচালিত নৌকা জব্দ রৌমারীতে মাদক ব্যবসায়ী পলাতক ৬০০ পিস ইয়াবা উদ্ধার বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” স্লোগানে পরিবেশ রক্ষায় কক্সবাজার জেলা পুলিশের বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ “অনিয়মের বিরুদ্ধে বড় অভিযান—একযোগে ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল” নালিতাবাড়ীতে পুলিশের অভিযানে ১৮০ বোতল ভারতীয় মদ জব্দ, আটক ২ নালিতাবাড়ীতে গভীর রাতে সড়ক দুর্ঘটনা অটোরিকশাচালক-যাত্রী নিহত কিশোরগঞ্জ জেলা ছাত্রশিবিরের নতুন সভাপতি মুজাহিদ বিল্লাহ, সেক্রেটারি আবু আহমেদ

মুরাদনগরে পানি উন্নয়ন বোর্ডের জমি দখলমুক্ত – এক কিলোমিটার এলাকা জুড়ে উচ্ছেদ অভিযান

  • আপডেট সময় : শনিবার, ১৭ মে, ২০২৫
  • ৫২ বার দেখা হয়েছে


নিজস্ব প্রতিবেদক :অনিক হাসান

মুরাদনগর, ১৫ মে ২০২৫:
আজ দিনব্যাপী মুরাদনগর উপজেলার দিলালপুর ও ধনীরামপুর এলাকায় পানি উন্নয়ন বোর্ডের গুরুত্বপূর্ণ জমি থেকে অবৈধ দখলদার উচ্ছেদ করা হয়েছে।

উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এই বিশেষ উচ্ছেদ অভিযানে অংশগ্রহণ করে পানি উন্নয়ন বোর্ড, পল্লী বিদ্যুৎ সমিতি, বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষ এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

গোমতী নদীর বেড়ীবাঁধের উপর গড়ে উঠা প্রায় এক কিলোমিটার এলাকায় গড়ে ওঠা ৪টি পাকা স্থাপনাসহ মোট ২০টির বেশি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

এই অভিযানে নেতৃত্ব দেন মুরাদনগরের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব সাকিব হাছান খাঁন।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে এবং অবৈধ দখলদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর