রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
কালেমাখচিত পতাকা হাতে নকলায় ছাত্র-জনতার বর্ণাঢ্য মিছিল দানাপাটুলি ইউনিয়নে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত কিশোরগঞ্জে শতভাগ স্বচ্ছতা ও মেধার ভিত্তিতে শুরু হলো ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ কার্যক্রম নালিতাবাড়ীতে র‌্যাবের অভিযানে ১১৯ বোতল ভারতীয় বিদেশি মদ উদ্ধার নেত্রকোনায় ষাঁড়ের লড়াইয়ের আসর থেকে ১৫ জুয়াড়ি আটক, নগদ টাকা ও গাড়ি জব্দ আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় ইসলামাবাদ সফরে ছাত্রশিবির সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম হাওরে মাছ ধরা নিষিদ্ধে অভিযান, প্রায় ১৫টি জাল পুড়িয়ে ধ্বংস কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নারী চিকিৎসক হেনস্তার অভিযোগ, পাল্টাপাল্টি দাবিতে চাঞ্চল্য হামলা-ভাঙচুরের প্রতিবাদে কিশোরগঞ্জে মুক্তিযোদ্ধা সন্তান সংসদের স্মারকলিপি প্রদান সীমান্ত হত্যা ও পুশইনের প্রতিবাদে শাহবাগে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ সমাবেশ

শেরপুরের নালিতাবাড়ীতে বিষপানে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু

  • আপডেট সময় : শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬
  • ২৮২ বার দেখা হয়েছে

 

নালিতাবাড়ী শেরপুর প্রতিনিধি

নালিতাবাড়ী উপজেলায় বিষপানে আজেদা বেগম (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, নালিতাবাড়ী উপজেলার রুপনারায়ণকুড়া ইউনিয়নের দক্ষিণ কিল্লাপাড়া গ্রামের বাসিন্দা আব্দুল বারেক মিয়ার স্ত্রী আজেদা বেগম বৃহস্পতিবার সকালে স্বামীর সঙ্গে নিজ বসতঘরে নাস্তা করেন। পরে তার স্বামী জমিতে কাজ করতে চলে যান।
দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে আব্দুল বারেকের পুত্রবধূ মহিরন নেছা ঘরের ভেতরে প্রবেশ করে আজেদা বেগমকে বিছানার ওপর অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখেন।

এ সময় তার মুখ থেকে বিষের দুর্গন্ধ পাওয়া যায়। তার চিৎকারে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে আসেন।খবর পেয়ে স্বামী আব্দুল বারেক দ্রুত তাকে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর আনুমানিক ২টার দিকে আজেদা বেগমের মৃত্যু হয়।

ঘটনার খবর পেয়ে নালিতাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুতসহ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করেছে।পারিবারিক সূত্রে আরও জানা যায়, নিহত আজেদা বেগম দীর্ঘদিন ধরে স্ট্রোকজনিত সমস্যায় ভুগছিলেন। তার ডান হাত ও বাম পা আংশিক অবশ ছিল এবং তিনি লাঠির সাহায্যে চলাফেরা করতেন। তিনি আব্দুল বারেক মিয়ার দ্বিতীয় স্ত্রী। প্রথম স্ত্রীর মৃত্যুর প্রায় ৩–৪ বছর পর তিনি আজেদা বেগমকে বিয়ে করেন।

এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। সচেতনতা ও মানবিক যত্নই পারে এমন মৃত্যুর ঝুঁকি কমাতে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর