বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ছাত্রশিবিরের ‘অদম্য জুলাই’ মিছিল অনুষ্ঠিত জনগণের সেবায় নিজেকে উৎসর্গ করতে চান ২ নং মেদনী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোঃ মোখলেছুর রহমান ব্রাহ্মণবাড়িয়াকে পিছনে ফেলেছে ভৈরব: বাজারের নামকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষ, নিহত ৪, আহত শতাধিক মাঝের আলগা নদী এলাকায় বিজিবির অভিযানে ১০টি ভারতীয় গরু ও ইঞ্জিনচালিত নৌকা জব্দ রৌমারীতে মাদক ব্যবসায়ী পলাতক ৬০০ পিস ইয়াবা উদ্ধার বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” স্লোগানে পরিবেশ রক্ষায় কক্সবাজার জেলা পুলিশের বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ “অনিয়মের বিরুদ্ধে বড় অভিযান—একযোগে ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল” নালিতাবাড়ীতে পুলিশের অভিযানে ১৮০ বোতল ভারতীয় মদ জব্দ, আটক ২ নালিতাবাড়ীতে গভীর রাতে সড়ক দুর্ঘটনা অটোরিকশাচালক-যাত্রী নিহত কিশোরগঞ্জ জেলা ছাত্রশিবিরের নতুন সভাপতি মুজাহিদ বিল্লাহ, সেক্রেটারি আবু আহমেদ

নালিতাবাড়ীতে কৃষকদের নিয়ে এসআরডিআই’র প্রযুক্তি বিষয়ক আলোচনা সভা ও মতবিনিময়

  • আপডেট সময় : শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ৫৪ বার দেখা হয়েছে

তানিম আহমেদ নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি:

শেরপুরের নালিতাবাড়ীতে কৃষকদের নিয়ে উদ্ভাবিত কৃষি প্রযুক্তি ও মাটি পরীক্ষার উপকারিতা বিষয়ক আলোচনা সভা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ জুলাই) উপজেলার চাঁদগাঁও মৃত্তিকা কৃষি ক্লাব প্রাঙ্গণে এ সভার আয়োজন করে জামালপুর মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট (এসআরডিআই)।

সভায় এসআরডিআই কর্তৃক উদ্ভাবিত প্রযুক্তি মাঠপর্যায়ে কৃষকদের মাঝে ছড়িয়ে দেওয়ার উপর গুরুত্বারোপ করা হয়। এতে সভাপতিত্ব করেন এসআরডিআই-এর মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা (সিএসও) ড. মোহাম্মদ শওকতুজ্জামান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এসআরডিআই’র মহাপরিচালক ড. বেগম সামিয়া সুলতানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসআরডিআই’র সিএসও মোঃ মামুনুর রহমান, পিএসও জয়নাল আবেদীন এবং উপজেলা কৃষি কর্মকর্তা মশিউর রহমান।

মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন পিএসও আ.খ.ম মুর্শেদুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এসআরডিআই’র বৈজ্ঞানিক কর্মকর্তা ড. হাবিবুর রহমান।

সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মওদুদ আহমেদ, চাঁদগাঁও মৃত্তিকা কৃষি ক্লাবের সভাপতি খন্দকার আব্দুল আলীম, সাধারণ সম্পাদক জাকির হোসেন, দৈনিক জবাবদিহি প্রতিনিধি আমানুল্লাহ আসিফসহ স্থানীয় ৪৫ জন কৃষক ও মৃত্তিকা সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।

আলোচনা সভায় কৃষকদের মাঝে মাটি পরীক্ষা, তার প্রয়োজনীয়তা ও প্রযুক্তিগত ব্যবহারের ব্যাপারে নানা দিকনির্দেশনা ও সচেতনতা প্রদান করা হয়। বক্তারা বলেন, “মাটি পরীক্ষার মাধ্যমে সঠিক সার ব্যবহারে ফসল উৎপাদন বাড়ানো সম্ভব, যা কৃষকদের খরচ কমিয়ে লাভ বাড়াতে সহায়ক হবে

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর