রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
কালেমাখচিত পতাকা হাতে নকলায় ছাত্র-জনতার বর্ণাঢ্য মিছিল দানাপাটুলি ইউনিয়নে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত কিশোরগঞ্জে শতভাগ স্বচ্ছতা ও মেধার ভিত্তিতে শুরু হলো ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ কার্যক্রম নালিতাবাড়ীতে র‌্যাবের অভিযানে ১১৯ বোতল ভারতীয় বিদেশি মদ উদ্ধার নেত্রকোনায় ষাঁড়ের লড়াইয়ের আসর থেকে ১৫ জুয়াড়ি আটক, নগদ টাকা ও গাড়ি জব্দ আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় ইসলামাবাদ সফরে ছাত্রশিবির সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম হাওরে মাছ ধরা নিষিদ্ধে অভিযান, প্রায় ১৫টি জাল পুড়িয়ে ধ্বংস কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নারী চিকিৎসক হেনস্তার অভিযোগ, পাল্টাপাল্টি দাবিতে চাঞ্চল্য হামলা-ভাঙচুরের প্রতিবাদে কিশোরগঞ্জে মুক্তিযোদ্ধা সন্তান সংসদের স্মারকলিপি প্রদান সীমান্ত হত্যা ও পুশইনের প্রতিবাদে শাহবাগে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ সমাবেশ

রুমিন ফারহানাকে ‘আওয়ামী বিষয়ক সম্পাদক’ বললেন এনসিপি নেতা হাসনাত

  • আপডেট সময় : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ৩৮ বার দেখা হয়েছে

ঢাকা, ২৪ আগস্ট:
বিএনপির সংসদ সদস্য রুমিন ফারহানাকে ‘আওয়ামী বিষয়ক সম্পাদক’ হিসেবে আখ্যায়িত করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর দক্ষিণাঞ্চলের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, “বিএনপির ভেতরে অনেকে আওয়ামী লীগ ঘেঁষা, তাদের মধ্যে অন্যতম রুমিন ফারহানা।”

রোববার নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব মন্তব্য করেন এনসিপি নেতা।

হাসনাত অভিযোগ করেন, “রুমিন ফারহানা শেখ হাসিনার কাছ থেকে ফ্ল্যাট চেয়েছিলেন। এখন শেখ হাসিনার পতনে তিনিই সবচেয়ে বেশি কষ্ট পেয়েছেন। তিনি আওয়ামী লীগের থেকেও বেশি আওয়ামী লীগের পণ্য হয়ে উঠেছেন। গত ১৫ বছর ধরে তিনি যেভাবে সুবিধা ভোগ করেছেন, তা আওয়ামী ঘরানার সঙ্গেই যায়।”

নির্বাচন কমিশনকে (ইসি) নিয়েও তীব্র সমালোচনা করেন হাসনাত। তিনি বলেন, “অতীতের কাঠামো অনুযায়ীই কমিশনারদের নিয়োগ দেওয়া হয়েছে। কমিশনের নিরপেক্ষতা সব সময় প্রশ্নবিদ্ধ থেকেছে। আজকের ঘটনাগুলো থেকেই বোঝা যায়, আগামী নির্বাচন কেমন হবে এবং সেখানে বিএনপির ভূমিকা কী হতে পারে।”

তিনি আরও বলেন, “আজ আমরা দেখেছি, নির্বাচন কমিশনে আমাদের নেতাকর্মীদের ঢুকতে পুলিশ বাধা দিয়েছে, অথচ বিএনপির নেতাকর্মীদের ঢুকতে দেওয়া হয়েছে। নির্বাচন কমিশন এখন কিছু নির্দিষ্ট দলের পার্টি অফিসে পরিণত হয়েছে।”

হাসনাত বলেন, “আমরা সবসময় একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবি জানিয়ে আসছি। দেশের মানুষও গণতান্ত্রিক উত্তরণের জন্য অপেক্ষা করছে। কিন্তু তারা আবারও সহিংসতার রাজনীতিতে ফিরতে চায় না। এজন্য নির্বাচন কমিশনকে পেশাদারিত্ব ও নিরপেক্ষতার পরিচয় দিতে হবে।”

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর