শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন

রাজধানীর কিছু এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা ডিএমপির

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৯ বার দেখা হয়েছে

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) রাজধানীর গুরুত্বপূর্ণ কিছু এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, মিছিল, মানববন্ধন ও গণজমায়েত নিষিদ্ধ ঘোষণা করেছে। রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫ থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে।

ডিএমপির এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, জনশৃঙ্খলা রক্ষা এবং প্রধান উপদেষ্টার নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিএমপি অধ্যাদেশের ২৯ ধারা অনুযায়ী এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

নিষেধাজ্ঞার আওতায় রয়েছে:

  • বাংলাদেশ সচিবালয় ও এর আশপাশের এলাকা
  • প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন ‘যমুনা’ এবং পার্শ্ববর্তী এলাকা
    (হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং, কাকরাইল মসজিদ ক্রসিং, অফিসার্স ক্লাব ক্রসিং ও মিন্টো রোড ক্রসিং পর্যন্ত অঞ্চল)

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব এলাকায় সভা-সমাবেশ, মিছিল, অবস্থান ধর্মঘট, শোভাযাত্রা ও যেকোনো ধরনের গণজমায়েত সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর